বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

যশোরে ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা

  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

যশোর অফিস : যশোর সদর উপজেলার বড় গোপালপুর ফুলতলা বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষু্দ্ধ হয়েছে ওই বাজারের ব্যবসায়ীরা। তারা শনিবার সারাদিন দোকানপাট বন্ধ করে প্রতিবাদ বিক্ষোভ করেছে। এই ঘটনায় ব্যবসায়ী মাহাবুব হোসেন কোতয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

মাহাবুব হোসেন অভিযোগপত্রে উল্লেখ করেছেন, তিনি জমি কেনাবেচার ব্যবসা করেন। ফুলতলা বাজারে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। গত ২৯ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে তিনি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যান। সকাল ৮টার সময় এসে দেখেন দোকানের ভেতরে দাহ্য পদার্থ দিয়ে কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে। ওই আগুনে সার্টার ভেঙ্গে গেছে। থাইগ্লাস ভেঙ্গে ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে। পরে তিনি পাশের একটি প্রতিষ্ঠানের সিসি ক্যামেরায় দেখার চেষ্টা করেন, দিবাগত রাত সোয়া ৪টার দিকে এক ব্যক্তি মাতায় প্লাস্টিকের বস্তা নিয়ে দোকানের সামনে আসে। এবং সার্টারের নিচ দিয়ে দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরিয়ে দেয়। তার মুখমন্ডল দেখা যাচ্ছেনা বলে তাকে চিনতে পারেননি। এই ঘটনার পর বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ দেখায়। সংবাদ পেয়ে তালবাড়িয়া পুলিশ ফঁাড়ির সদস্যরা সেখানে যান।

ব্যবসায়ী মাহাবুবের দাবি শত্রুতা বসত কেউ তার দোকানে আগুন ধরিয়ে দিয়েছে। ফলে ওই বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews