1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

যশোরে বিএসপির কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৪৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: যশোরে কবি পরিবারের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শনিবার বিকেলে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত হয়। বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান, যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক মোফাজ্জেল হোসেন, দৈনিক রেড নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অ্যাড. শেখ তাজ হোসেন তাজু, রূপালি ব্যাংকের অ্যাসিটেন্ট জেনারেল ম্যানেজার শহিদুল ইসলাম, কবি ও গীতিকার কাসেদুজ্জামান সেলিম, কবি ও গবেষক ড. শাহনাজ পারভীন, দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান তৌহিদ জামান, বিদ্রোহী সাহিত্য পরিষদের আজীবন সদস্য আলমগীর কাইয়ুম।
বিএসপির সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহসভাপতি কবি নূরজাহান আরা নীতি
সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাবেক সভাপতি এডিএম রতন, সাংবাদিক নেতা শহিদ জয়, আমির হোসেন মিলন, সঞ্জয় নন্দী, ভদ্রাবতী বিশ্বাস, আতিয়ার রহমান, কাজী নূর, শরিফুল আলম, অরুণ বর্মন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মো. আছাদুজ্জামান বলেন, আজ সিলেবাসের বই পড়ে ভাল লিখলে পরীক্ষার ফলাফল ভাল হবে। একদিন ভাল চাকরিও হবে। কিন্তু মানুষ হতে হলে সিলেবাসের বই পড়লে হবে না। তার জন্য বেশি করে বই পড়তে হবে। বই পড়ার কোন বিকল্প নেই।
অনুষ্ঠানে বিদ্রোহী সাহিত্য পরিষদ পরিবারের ২৮ কৃতী শিক্ষার্থী এবং কৃতী শিক্ষার্থীদের অভিভাবকদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সম্মানি (প্রাইজবণ্ড) প্রদান করা হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট