1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত যশোর-৩ অসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট ও অ্যাপ চালু

যশোরে ছিনতাই ও চাঁদা দাবীর অভিযোগে আদালতে মামলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

যশোর অফিস:  যশোরের বসুন্দিয়ায় ইলেকট্রনিক্স ও পোল্ট্রি ব্যবসায়ীর নিকট চাঁদা চেয়ে না পাওয়ায় দুষ্কৃতিকারীদের পরিকল্পিত হামলায় নগদ ৫ লাখ টাকা ছিনতাই,মারধর সহ আরও ৫ লাখ টাকা চাঁদার দাবীর ঘটনায় যশোর আদালতে মামলা হয়েছে। বৃহষ্পতিবার (২৮ আগস্ট) বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলী আদালতে মামলাটি করেছেন যশোর বসুন্দিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান।

মামলার আসামীরা হচ্ছে সদর গাইদগাছি গ্রামের কেসমত মেম্বারের ভাগনে মোঃ আসাদ ও সবুজ, মরহুম জলিলের ছেলে মোঃ তাহের,বানিয়ারগাতি গ্রামের মরহুম শাহাদাৎ মোল্যার ছেলে মোঃ হাসান, কেরামত মোল্যার মেয়ে মাসুরা।

ভুক্তভোগী মতিয়ার রহমান জানান, তিনি বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসামীরা গত ১৫ দিন পূর্ব হইতে বাদীকে আওয়ামীলীগের দোসর ট্যাগ দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবী করিয়া আসিতেছে। গতকাল বিকালে বসুন্দিয়া মোড় ওয়ান ব্যাংকের নিচ হইতে সিঙ্গিয়া আদর্শ কলেজের সামনে হাসানের চায়ের দোকানে এই ঘটনা ঘটে। এসময় কয়েকশ মানুষ আসামীগণ কর্তৃক বাদীর ওপর নির্মম অত্যাচার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেও ভয়ে কেও প্রতিবাদ করার সাহস পায়নি। বাদী তাদের চাঁদা না দেওয়ায় গতকাল বিকাল ৩.৪৫ মিনিটের দিকে উল্লেখিত আসামীরা সহ অজ্ঞাত ১০/১৫ জন আসামী গতিরোধ করে জোরপূর্বক বাদীর কাছে থাকা নগদ ৫ লক্ষ টাকা ছিনতাই এবং ৫ লাখ টাকার চেক ছিনিয়ে নেই। এছাড়াও “আগামী এক সপ্তাহের মধ্যে কেড়ে নেওয়া চেকের ৫ লক্ষ টাকা চঁাদা না দিলে তাকে প্রাণে খুন করার হুমকী দেই। আসামীগণ কর্তৃক ওয়ান ব্যাংকের নিচ হইতে বাদীকে জোরপূর্বক অপহরণের দৃশ্য সিসি টিভিতে রেকর্ডেড রয়েছে বলে বাদী দাবি করেছেন।

তিনি আরও জানান, আসামীরা সকলেই বিএনপির রাজনীতির সাথে জড়িত।  বর্তমান তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। থানায় মামলা করেননি কেন জিজ্ঞাসা করলে তিনি বলেন, আসামিরা বিএনপি পরিচয়ে এলাকায় ব্যাপকহারে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তাদের নামে একাধিক মামলা মোকাদ্দমা রয়েছে। ন্যায় বিচার পাওয়ার স্বার্থে আদালতে সরাসরি মামলা করেছি। সুবিচার পেতে স্থানীয় প্রশাসনসহ সেনাবাহিনীর সহযোগীতা কামনা করছি।

মামলার বাদী পক্ষের বিজ্ঞ আইনজীবী এ্যাড. রুহিন বালুজ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আইন সবার জন্য সমান সে যত বড় অপরাধীয় হোক না কেন। বিজ্ঞ আদালত মামলার বাদীর অভিযোগ আমলে নিয়ে সি আই ডি যশোরকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্তদের সহিত যোগাযোগের চেষ্ঠা চালিয়েও সাক্ষাৎ না পাওয়ায় তাদের বক্তব্য জানা যাইনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট