1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত যশোর-৩ অসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট ও অ্যাপ চালু

বেনাপোলে কসাই মিজানকে জবাই করে হত্যা হত্যা করেছে দুর্বোত্তরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ বেনাপোল : যশোরের বেনাপোল পৌরসভার ৮নং ওয়ার্ড ছোট আঁচড়া গ্রামের মিজানুর রহমান (৪২) নামে এক কসাইকে জবাই করে হত্যা করছে দূর্বোত্তরা।

শুক্রবার (২৯ শে আগস্ট) রাত আনুমানিক ২ টা ৩০ মিনিটে ছোট আঁচড়া গ্রামের মৃত হানিফ সরদারের ছেলে,মোঃ মিজানুর রহমান কে নিজ বাড়ির ভিতরে দূর্বোত্তরা তার গোলায় ধারালো ছুরি দিয়ে জবাই করে ফেলে রেখে যাই। পেশায় তিনি এক জন গরু ব্যবসায়ী এবং প্রতি শুক্রবারে তিনি কসাই এর কাজ করেন। তবে রাত আড়াই টা থেকে ৪ টার মধ্যে তাকে মারা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তার স্ত্রী বলেন, রাত আড়াইটার দিকে গরু জবাই করতে যাবে এজন্য ভ্যান চালক প্যাচিল এর বাইরে থেকে ডাকাডাকি করছে।উঠে বের হয়ে দেখে যে আমার স্বামী উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

এলাকাবাসী মোঃ ইউনুস আলী বলেন, মিজানুর রহমান এক জন গরু ব্যবসায়ী সে গরু কেনাবেচা করেন এবং সাপ্তাহিক গরু জবাই এর কাজ করেন, প্রতিদিনের ন্যায় যেহেতু আজ শুক্রবার ওর মহাজন ফোন দেন রাত আনুমানিক দুইটার দিকে, ফোন দেয়ার পর তার সাথে কথা হয়, তার পর থেকে তার সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি, পরে ওর মাহজন তাকে আনার জন্য একটি ভ্যান পাঠিয়ে ছিলেন ওই ভ্যান চালক তার গেটে এসে ডাকাডাকি করেন, এক পর্যায়ে ডাকাডাকি করার পর যখন না ওঠে তখন ওর বড় ভাই জুলু ডাক শুনে উঠেন,পরে ভিতর থেকে একটি কান্নার আওয়াজ আসে যে মিজানুর আর নেই, পরে ভ্যান চালক ও তার বড় ভাই সহ বাড়ির ভিতরে ঢুকে দেখে যে মিজানুর জবাই করা অবস্থায় মাটিতে পড়ে আছে। আমাদের জানামতে মিজানুর একজন ভালো ছেলে, গ্রামে কারো সাথে কোন ঝামেলা নেই, এখন কিভাবে কি হলো,এটা একটা রহস্যময় হত্যাকাণ্ড বলে ধারণা করছি আমি। প্রশাসনের কাছে আমাদের দাবি এই হত্যাকান্ডের রহস্য খুঁজে হত্যা কারীদের বিচারের দাবি জানাচ্ছি।

ছোট আঁচড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিল সদ্দার বলেন, মিজানুর এর ছোট ভাই রাত ৪ টার দিকে আমার কাছে ফোন দিয়ে বলে মিজানুরের কারা মেরেছে ওখানে যাওয়ার পর আমি থানায় খবর দিয়, পরে পুলিশ এসে তাদের বাড়ির সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখেন ও লাশের পাসে একটা ছুরি উদ্ধার করেন, এবং মৃতদেহটি ময়নাতদন্ত জন্য থানায় নিয়ে যান। তবে আমার মনে হচ্ছে এটা একটি রহস্যজনক মৃত্যু।

বেনাপোল পোর্ট থানার এসআই রাসেদ বলেন,রাত ৪টার সময় আমি থানা ডিউটি অফিসারের কাছ থেকে জানতে পারি, ছোট আঁচড়ায় একটা লাশ পাওয়া গেছে, পরে ঘটনাস্থলে এসে লাস্ট উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসেল মিয়া বলেন খবর পেয়ে লাশটি উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কাহারা হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা স্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট