শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

জাতীয় কাবাডিতে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন খুলনা, নারী বিভাগে ঝিনাইদহ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৪৫৮ বার পড়া হয়েছে
 যশোর অফিস : জাতীয় কাবাডি প্রতিযোগিতার রূপসা জোনের (খুলনা বিভাগ) পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে, খুলনা জেলা দল। রানার্সআপ হয়েছে সাতক্ষীরা জেলা। বৃহস্পতিবার যশোর জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে দুই দলের জয় পরাজয়ের ব্যবধান ছিল ১৯ পয়েন্ট। প্রথমার্ধে ১৯-১০ পয়েন্টে এগিয়ে থাকা খুলনা জয় পায় ৪১-২২ পয়েন্টে। একই মাঠে নারী বিভাগে শিরোপা জিতেছে ঝিনাইদহ জেলা। তারা ২৪-১৮ পয়েন্টে নড়াইল জেলাকে পরাজিত করে। চ্যাম্পিয়ন দল সুযোগ করেছে নিয়েছে চূড়ান্ত পর্বে। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে ও যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনার তারুণ্যের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতা মঙ্গলবার শুরু হয়। প্রতিযোগিতায় নারী ও পুরুষ দুই বিভাগে খুলনা বিভাগের ১৫টি জেলা অংশ গ্রহন করে। প্রতিযোগিতার পুরুষ বিভাগের সেরা ক্যাচার হয়েছেন খুলনার আশরাফুল, সেরা রাইডার সাতক্ষীরার নাইম শেখ ও সেরা খেলোয়াড় হয়েছেন খুলনার সুমন। নারী বিভাগের সেরা ক্যাচার হয়েছেন নড়াইলের সোনালী, সেরা রাইডার ঝিনাইদহের রুনা খাতুন ও সেরা খেলোয়াড় হয়েছেন একই দলের ইভা। খেলা শেষে প্রধান অতিথি যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম পুরস্কার বিতরন করেন। অনুষ্ঠানে যশোর জেলা ক্রীড়া সংস্থার কাবাডি পরিষদের সাবেক সভাপতি আবুল বাশার সাইফুদ্দৌলার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসেন, যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারন সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব ও ক্রীড়া কর্মকর্তা খালিদ জাহাঙ্গীর, সদস্য নিবাস হালদার, সাবেক জেলা ক্রিকেট দলের অধিনায়ক মাহাতাব নাসির পলাশ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews