1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত যশোর-৩ অসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট ও অ্যাপ চালু

শিক্ষাকে বহুমাত্রিক জ্ঞান চর্চার মাধ্যম হিসেবে তুলে ধরতে প্রকাশিত হলো ইসলামিক স্টাডিজ ক্লাব

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে বুধবার (২৭ আগস্ট) ইসলামিক স্টাডিজ বিভাগের এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করল ইসলামিক স্টাডিজ ক্লাব। শিক্ষার্থীদের জ্ঞানচর্চাকে বহুমাত্রিক রূপে প্রসারিত করা, নৈতিক ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করা এবং সৃজনশীলতার বিকাশ ঘটানোই ক্লাবটির প্রধান উদ্দেশ্য। ক্লাবটি মোট ১৩টি লক্ষ্য সামনে রেখে যাত্রা শুরু করেছে।
এই লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে ধর্মীয় আলোচনা, আবৃত্তি, গবেষণা, লেখালেখি, বিতর্ক,উপস্থাপনা, ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার, হামদ, নাত, ল্যাংগুয়েজ ক্লাব কার্যক্রম, খেলাধুলা ও কবিতা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ আব্দুস সালাম। এছাড়া উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ ক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখ্যপাত্র ফাহিম আল ফাত্তাহ, ইতিহাস বিভাগ কর্তৃক পরিচালিত ইতিহাস ক্লাবের সভাপতি আল শাহারিয়ার ইমন এবং ইসলামিক স্টাডিজ ক্লাবের অন্য সদস্যবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ইসলামিক স্টাডিজ ক্লাব শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক ও নৈতিক চর্চায় নতুন দিগন্ত উন্মোচন করবে। তারা আশা প্রকাশ করেন, এই ক্লাব ভবিষ্যতে কলেজের শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, মানবিক মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট