শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

যশোরে নজরুলের ৪৯তম মহাপ্রয়াণ দিবস পালিত

  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে
যশোর অফিস :জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে নজরুল চেতনা সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘অগ্নিবীণা’। বুধবার সন্ধ্যায় প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আব্দুল খালেক। স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব গীতিকার কাসেদুজ্জামান সেলিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মিজানুর রহমান এবং প্রধান আলোচক ছিলেন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোক সমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, কবি ও গবেষক ড. শাহনাজ পারভীন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম।
সাংস্কৃতিক পর্বে শিল্পীরা নজরুলের গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। শুরুতে পরিবেশিত হয় ‘কারার ঐ লৌহ কপাট’। আবৃত্তি করেন নূরে জাকিয়া সুলতানা মিম এবং গান পরিবেশন করেন কুতুব উদ্দিন বিশ্বাস, নাসিমা ফেরদৌসী, আমিনুল ইসলাম লাভলু, ইমানা ফিহা প্রমুখ।
অনুষ্ঠানে প্রফেসর ড. মুস্তাফিজুর রহমানকে সভাপতি ও দেওয়ান মোর্শেদ আলমকে সাধারণ সম্পাদক করে ‘অগ্নিবীণা’র ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। বিভিন্ন পদে নির্বাচিত হন আতাহার রহমান, নজরুল ইসলাম বুলবুল, অ্যাডভোকেট আফরোজা বেগম, কুতুব উদ্দিন বিশ্বাস, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাবু, জাকিয়া সুলতানা মিম, আমিনুল ইসলাম লাভলু, ইলিয়াস শরীফসহ অনেকে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews