যশোর অভয়নগরে ২০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, মোবাইল কোর্টে সাজা
প্রকাশিত:
মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
২০০
বার পড়া হয়েছে
যশোর অফিস : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে যশোরের অভয়নগরে ২০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে প্রসিকিউশন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ব্রজেন্দ্র নাথ গাইন। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক মোবাইল কোর্টে সাজা প্রদান করেন।