শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

শার্শায় বন্যায় কবলিত মানুষের আশ্রয় কেন্দ্রে ১০০শ’ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা প্রশাসন

  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ বেনাপোল: শার্শা উপজেলায় বন্যায় পানিবন্দী এলাকায় ক্ষতিগ্রস্ত ও দুর্গত ১০০শ’ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা প্রশাসন। এবং পানিবন্দী মানুষকে আশ্রয়,স্বাস্থ্যসেবা এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

২৫ শে আগস্ট সোমবার সকাল সাড়ে ৮ টার সময় ৯নং উলাশী ইউনিয়ন এর ৬নং ওয়ার্ডের কন্যাদহ গ্রামের দাখিল মাদ্রাসার আশ্রয় কেন্দ্র
বন্যায় কবলিত ৫০ টি পরিবার ও অন্যান্য ইউনিয়নে ৫০ টি পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন,উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান জানান, এলাকার মানুষ প্রতিবছরই ভারতীয় উজানের পানির ঢলে দুর্ভোগ পোহাচ্ছে। এ সমস্যা নিরসনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাউদখালী রুদ্রপুর সুইচগেট ও বাঁধ নির্মাণের ব্যবস্থা করা হবে। এই সুইচগেট বাধ নির্মাণ করা হলে,আর এই বন্যার সমস্যা হবে না।

তিনি আরও বলেন,
উপজেলার পক্ষ থেকে আপাতত ১৬ টন চাল বরাদ্দ করা হয়েছে তার মধ্যে ৬ টন চাল দেওয়া হয়েছে, আর আগামীকাল ১০ টন চাল বিতরণ করা হবে,আজ বন্যায় কবলিত অসহায় মানুষের আশ্রয় কেন্দ্রে ১০০শ’ পরিবারের মাঝে শুকনো ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে,এই ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, চাল,ডাল,চিনি,তেল,লবণ,মশলা সহ আরও অন্যান্য খাদ্য সমগ্র। তবে পর্যায়ক্রমে আরও ত্রাণ সামগ্রী দেয়া হবে। যাতে করে কোন বন্যায় কবলিত অসহায় পরিবার এই ত্রাণ থেকে বঞ্চিত না হয়।

এ সময় উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান, ৯নং উলাশী ইউনিয়ন এর প্রশাসক মোঃ রাশেদুজ্জামান রাসেদ,উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হজরত আলী, সহ স্থানীয় নেতৃবৃন্দরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews