1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত

যশোরের বর্ষীয়ান সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহর শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

যশোর অফিস: যশোরের বর্ষীয়ান সাংবাদিক ও দৈনিক সংবাদের বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহর শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় প্রেসক্লাব যশোর আরএম সাইফুল আলম মিলনায়তনে এই শোকসভায় বক্তারা বলেন, রুকুনউদ্দৌলাহ্ শুধু সাংবাদিকতা করেননি। তিনি সাংবাদিকতা শিখিয়েছেন। যশোরের অনেক সাংবাদিকদের গুরু। তার হাত ধরে অনেকে সাংবাদিকতা শিখে প্রতিষ্ঠিত হয়েছেন।
বক্তারা বলেন, যশোরের যে দুই-তিনজন সাংবাদিককে সারাদেশের সাংবাদিকরা চিনতেন রুকুনউদ্দৌলাহ তার মধ্যে একজন। সাংবাদিকতার কারণেই সারা দেশে তার পরিচিতি ছিল। পাঠক ছিল। তিনি দৈনিক সংবাদে ‘গ্রাম গ্রামান্তরে’ কলাম লিখে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। গুণী এই সাংবাদিকের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা তার লেখা পড়লেই বুঝতে পারবো তিনি কত বড় মাপের সাংবাদিক ছিলেন।
বক্তারা আরো বলেন,রুকুনউদ্দৌলাহ ছিলেন অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী মানুষ। তিনি ছাত্রজীবনে ছাত্র ইউনিয়ন করতেন। মুক্তিযুদ্ধ করেছেন। বেছে নিয়েছেন সাংবাদিকতা। কিন্তু সমস্ত অসঙ্গতির বিরুদ্ধে লড়েছেন। তিনি এই শহরের ঐতিহ্য রক্ষা, নদী রক্ষাসহ জনগণের দাবিতে ছিলেন সোচ্চার।
শোকসভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। বক্তব্য রাখেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও প্রয়াত রুকনউদ্দৌলাহর অগ্রজ দৈনিক কল্যাণের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, প্রেসক্লাব যশোরের সহসভাপতি ওহাবুজ্জামান ঝন্টু,যশোর সাংবাদিক ইউনিয়নের ( জেইউজে) সভাপতি সাজেদ রহমান বকুল,সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ,
প্রেসক্লাব যশোরের কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ লিটন কার্যনির্বাহী সদস্য হাবিবুর রহমান মিলন প্রমুখ।
শোকসভা সঞ্চালনা করেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান। শোকসভায় তার কন্যা মিষ্টি ও জামাতা রাকিবুল আলম উপস্থিত ছিলেন। সভার শুরুতে মরহুমের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বক্তারা প্রয়াত রুকুনউদ্দৌলাহ্’র সাংবাদিকতা জীবনের বিভিন্ন দিক ও মুক্তিযুদ্ধে তার অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, রুকুনউদ্দৌলাহ্ তার লেখনী ও কলামের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন এবং তার মৃত্যুতে যশোর প্রেসক্লাবসহ গোটা সাংবাদিক সমাজে এক শূন্যতা তৈরি হয়েছে। সভা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মোক্তার আলী।
এছাড়াও, প্রয়াত রুকুনউদ্দৌলাহ্’র পরিবারের উদ্যোগে এদিন বাদ আছর শহরের খালধার রোডস্থ আমিনিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ গ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট