বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হওয়া উচিত : সেলিম উদ্দিন

  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে হতে হবে।

গত সোমবার বিকেলে রাজধানীর রামপুরায় ‘জুলাই ঘোষণা, জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির’ দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত সমাবেশে তিনি এ আহবান জানান। সমাবেশটি রামপুরা কাঁচা বাজার থেকে শুরু হয়ে মৌচাক পর্যন্ত মিছিল শেষে অনুষ্ঠিত হয়।

সেলিম উদ্দিন বলেন, বর্তমান সরকার রাষ্ট্র সংস্কারের জন্য সংস্কার কমিশন গঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মতবিনিময় করেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বহু বিষয়ে ঐকমত্য হয়েছে। এ সংস্কারগুলোকে সাংবিধানিক ও আইনগত ভিত্তি দেয়া প্রয়োজন। নির্বাচনকে গ্রহণযোগ্য করতে জুলাই সনদকে সাংবিধানিক ও আইনী ভিত্তি দেয়ারও আহবান জানান তিনি।

তিনি আরও বলেন, প্রচলিত নির্বাচন পদ্ধতিতে জনমতের প্রতিফলন সম্পূর্ণভাবে ঘটে না। পিআর পদ্ধতি নির্বাচনকে আরও প্রতিনিধিত্বমূলক ও গ্রহণযোগ্য করবে। এজন্য আরপিও সংশোধন ও গেজেট নোটিফিকেশন জারি করতে নির্বাচন কমিশনের প্রতি তিনি কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান জানান।

মহানগর সেক্রেটারি ড. রেজাউল করিম বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ঐতিহাসিক জুলাই বিপ্লবের ফল। তাই এ সরকারকে অবশ্যই সাংবিধানিক ভিত্তি প্রদান করতে হবে। একই সাথে জুলাই সনদকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিয়ে পিআর পদ্ধতি ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews