শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

যশোরে ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্য গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৬৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক  : যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে আন্তঃজেলা সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় চুরি যাওয়া একটি ট্রাক, চেতনা নাশক ট্যাবলেট ও নগদ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, কুষ্টিয়ার ভেড়ামারা থেকে ট্রাকে বালি নিয়ে যশোরের উদ্দেশ্যে আসার পথে গত ২১ আগস্ট রাতে ট্রাক ড্রাইভারকে খাবারের সঙ্গে চেতনা নাশক প্রয়োগ করে অচেতন করে ফেলে চক্রের সদস্যরা। পরে চালককে বাঘারপাড়া উপজেলার রাস্তার পাশে ফেলে রেখে ট্রাকসহ পালিয়ে যায় তারা। এ ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা মামলার ভিত্তিতে ডিবি যশোর তদন্ত শুরু করে।
আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে শনিবার রাতে বাঘারপাড়ার খাজুরা এলাকা থেকে পার্থ কুমার দা (৪৪) নামের এক আসামিকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার ভোরে মনিরামপুর উপজেলার জামালপুর গ্রাম থেকে আব্দুস সালাম ওরফে শামীম (৪২) এবং মোহনপুর এলাকা থেকে মো. আলম (৪০) গ্রেফতার হয়।
তাদের কাছ থেকে একটি ছয় চাকার টাটা কার্গো ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-০৭৮৮), ৫০ পিস চেতনা নাশক ট্যাবলেট ও বালু বিক্রির নগদ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।
ডিবি যশোরের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, গ্রেফতার আসামিরা দীর্ঘদিন ধরে কৌশলে মানুষকে অচেতন করে পরিবহন ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি করে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক চুরি, মানবপাচার ও নারী নির্যাতনের মামলার তথ্যও পাওয়া গেছে।গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews