শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

যশোর ‘বন্ধু মহল’র উদ্যোগে ৬ দলীয় প্রীতি ফুলবল চ্যাম্পিয়ন বাংলার জুনিয়র টাইগার টিংকু রানার্স আপ হয় আলফাজ জুনিয়র টিম

  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোরে ‘বন্ধু মহল’র উদ্যোগে ৬ দলীয় প্রীতি ফুলবল খেলা অনুষ্ঠিত হয়েছে। যশোর পৌরসভার ৫নং ওয়ার্ডের রেলগেট চোরমারা দীঘিরপাড়ে আলীগড় এলাকায় এই খেলা অনুষ্ঠিত হয়। খেলাগুলো শুক্রবার সকাল ৯ টা থেকে খেলা শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। ফাইনাল খেলায় বাংলার জুনিয়র টাইগার টিংকু ২-১ গোলে চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয় আলফাজ জুনিয়র টিম। চ্যাম্পিয়ন দলের হয়ে দুটি গোল করে টিংকু ও নাসির। রানার্স আপ দলের হয়ে একটি গোল করে আলফাজ।
খেলায় অংশগ্রহণ করে আলীগড় মহল্লার কিশোর, তরুণ, যুবক, নবীব, প্রবীণসহ স্থানীয় এলাকার বাসিন্দারা।
আলীগড় মহল্লার সিনিয়র-জুনিয়র পৃথক পৃথক ভাবে ৬ টি দল গঠন করে। দলগুলো হলো- বাংলা টাইগার টগর, বাংলার জুনিয়র টাইগার টিংকু, আলফাজ জুনিয়র টিম, নাইন স্টার রানা, ওল্ড স্টার ও টিম ব্রাদার মেহেদি। প্রতিটি খেলা ৪০ মিনিট করে অনুষ্ঠিত হয়।
খেলায় বিজয়ী বাংলার জুনিয়র টাইগার টিংকু দলের হাতে ট্রফি তুলে দেন আলীগড় সুরক্ষা কমিটি প্রধান উপদেষ্টা আহমান হাবিব সেলিম ও সভাপতি খাইরুল বাশার শাহীন। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের আগে ‘বন্ধু মহল’র উদ্যোগে আলীগড় সুরক্ষা কমিটির প্রধান উপদেষ্টা ও সভাপতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় আলফাজ জুনিয়র টিমের শিমুল ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় বাংলার জুনিয়র টাইগার টিংকু টিমের নাসির।
খেলায় বন্ধু মহল’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন- সভাপতি আশিক সিদ্দিক, সিনিয়র সভাপতি হারুন-অর-রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল জাহান, সহ সাধারণ সম্পাদক ওয়াসিম বাবু সিম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক নাদিম হোসেন জনি, প্রচার সম্পাদক সুমন, সংগঠনের সদস্য আব্দুস সাত্তার রাজু, বাহাদুর, সাদ্দাম, ইবাদসহ স্থানীয় মহল্লাবাসী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews