বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং উপশাখা ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পাঁজিয়া উপশাখা ‎৪৯ বিজিবির অভিযানে ৭ লক্ষ টাকার গাঁজা ও অবৈধ মালামালসহ আটক-২ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি বেনাপোল ইমিগ্রেশনে ল্যাগেজ বাণিজ্যে: নেপথ্যে কামাল-সাদ্দাম সিন্ডিকেট যশোরে যুবককে মারধর ও বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় থানায় লিখিত অভিযোগ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে দুইজন আটক ভামিয়া বনবিবিতলা গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

ডিইএব যশোর জেলা শাখা মতবিনিময় সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদের সাথে আপস নয়, ৩১ দফার আলোতে হবে রাষ্ট্র গঠন -অনিন্দ্য ইসলাম

  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: বিএনপির খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন,বিএনপি ৩১ দফার আলোকে রাষ্ট্র গঠন করতে চাই। আমরা এই দেশকে সকলের জন্য নিরাপদ আবাস ভূমি হিসেবে গড়তে চাই। তার জন্য নির্বাচনের মাধ্যমে অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। সকলের অংশ গ্রহণে নতুন বাংলাদেশ গড়তে হবে।

দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্টের রক্ত চক্ষু সহ্য করেও বিএনপির নেতাকর্মীরা ফ্যাসিবাদী আওয়ামী সরকারের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছেন। অপরদিকে একটি রাজনৈতিক দল প্রতি পদে পদে আপোষ করেছেন। তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগ হয়েছে। যুব সংগঠন হয়েছে যুবলীগ। আর মূল সংগঠন ফ্যাসিবাদী আওয়ামী লীগের সাথে মিলেমিশে চলেছেন। এটি ছিল তাদের রাজনৈতিক কৌশল? পরিবর্তিত পরিস্থিতিতে সেই ঋণ শোধ করার দায় থেকেই যায়। ফলে তাদের আঁচলের তলে আওয়ামী লীগ আশ্রয় খুঁজবে এটাই স্বাভাবিক। এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে।
ডিপ্লোমা ইঞ্জিনিয়াস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ডিইএব) যশোর জেলা শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যশোর পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায বিশেষ অতিথি উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম।আরো উপস্থিত ছিল জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা আমির ফায়সাল।
জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক। সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি জেলা আইডিইবি সভাপতি আব্দুল সাত্তার ডিইএব যশোর জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল হোসেন সদস্য সচিব সিরাজুল ইসলাম সাংগঠনিক সুমন হোসেন মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ডিইএব যশোরের আহবায়ক প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্য খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের দিকে তাকালে দেখা যায় ১৯৮৬ সালে হোসাইন মোহাম্মদ এরশাদের নির্বাচনের বৈধতা দিয়েছিল আওয়ামী লীগ ও অপর একটি রাজনৈতিক সংগঠন । ৮৮ সালের সালের নির্বাচনকে বৈধতা দেয় এই দুই সংগঠন। ১৯৯১ সালে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন এই দুই সংগঠন মিলে ১৭৬ দের হরতাল করেছিল। মিলেমিশে থাকার স্বভাব তাদের পুরাতন। তাই এদেরকে মোকাবেলায় আমাদেরকে সুসংগঠিত থাকতে হবে ।
অমিত বলেন, বিএনপি চায একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। জনগণ যে রায় দেবে তা আমরা মাথা পেতে নেব। বিএনপির কোনো আনৈতিক সুবিধা নিতে চায়না।
তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে, হৃদয় ধারণ করে ব্যক্তির চেয়ে দল বড় , দলের চেয়ে দেশ বড়। একটি কল্যাণ রাষ্ট্র গঠনে গঠনে বিএনপি ৩১ দফা বাস্তবায়নের জন্য আপনাদেরকে সাথী হিসেবে পেতে চায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews