বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

কেশবপুরে সাবেক ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিকসহ ৪জন গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৯২৩ বার পড়া হয়েছে

কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুর থানা পুলিশের অভিযানে সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিকসহ ৪ জনকে গ্রেফতার করেছে কেশবপুর থানা পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গোপন সংবাতের ভিত্তিতে গ্রেফতার করেছে কেশবপুর থানা পুলিশ।

কেশবপুর থানা সূত্রে জানা যায় , গত শুক্রবার (২২ আগস্ট) রাতে পৌর শহরের সাহাপাড়া এলাকা থেকে সাবেক উপজেলা ছাত্র লীগের যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক (৪০) কে ছাত্র-জনতা আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে। সে উপজেলার সরাপপুর গ্রামের আনন্দ মোহন মল্লিকের ছেলে।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের দিক-নির্দেশনায় উপ-পুলিশ পরিদর্শক সাইমুন হোসাইন, সহকারী উপ-পুলিশ পরিদর্শক রাসেল, মাহমুদ, নজরুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বিজ্ঞ আদালতের ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি রামচন্দ্রপুর গ্রামের জনাব আলীর ছেলে মজিবর রহমান (৫১) ও ৯ মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্ত আসামি মোমিনপুর গ্রামের শামছুর রহমান শেখের ছেলে জাকির হোসেন (৩৪) এবং ওয়ারেন্টভূক্ত গোপসেনা গ্রামের ইমান আলী বিশ্বাসের ছেলে মোশারাফ হোসেন (৪০) কে গ্রেফতার করেছে।

উক্ত আসামি দের ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, বিজ্ঞ আদালতের ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে গ্রেফতারকৃত আসামিদের যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ছাত্র-জনতা কর্তৃক আটককৃত সাবেক ছাত্রলীগ নেতা ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক মধ্যকুল গ্রামের শীর্ষ সন্ত্রাসী জামাল বাহিনীর সহযোগী ও অর্থদাতা। জামালের বাড়ির বিস্ফোরক মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews