1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মনিরামপুরে ভোট প্রসঙ্গে বিএনপি–জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১ যশোরে ওয়ান শুটারগানসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার লেবুতলায় জামায়াতে ইসলামীর গণসংযোগে- ভিপি আব্দুল কাদের জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয়

যশোরে হানি ট্র্যাপ চক্রের পাঁচ সদস্য আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোরে ব্যবসায়ীর সঙ্গে সুসম্পর্ক গড়ে এক বাড়িতে ডেকে নিয়ে আটকে রেখে অর্ধনগ্ন ছবি ও ভিডিও ধারণ করে মুক্তিপণ দাবি করার অভিযোগে হানি ট্র্যাপ চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় একজন পালিয়ে যায়।
আটককৃতরা হলেন, যশোর সদর উপজেলার নুরপুর গ্রামের মৃত আবু তালেবের ছেলে শরিফুল ইসলাম, একই গ্রামের জাফরের ছেলে কালু , রমজানের ছেলে সুলতান ওরফে শান্ত, চৌগাছা উপজেলার ইছাপুর গ্রামের শফি
উদ্দিনের মেয়ে শারমিন এবং বেড়গোবিন্দপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের মেয়ে রোজিনা আক্তার রূপা। এ ঘটনায় নুরপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে মিরাজ শিকদার পালিয়ে যান।ঘটনার পর চৌগাছার পুড়াপাড়ার নাছিম রেজা বাদী হয়ে কোতোয়ালি থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা করেন।
মামলায় উল্লেখ করা হয়, বাদীর মামা আনোয়ার ইকবালের পুড়াপাড়া বাজারে একটি কসমেটিকসের দোকান রয়েছে। প্রায় এক মাস আগে আটক শারমিন দোকান থেকে পণ্য কিনতে গিয়ে ইকবালের সঙ্গে পরিচিত হন। ধীরে ধীরে তাদের মধ্যে ফোনে যোগাযোগ ও সুসম্পর্ক গড়ে ওঠে। পরে শারমিন ২০ আগস্ট ইকবালকে যশোরের খয়েরতলা মোড়ে দেখা করতে বলেন। দুপুর ২টা ৪৫ মিনিটে দেখা করার পর শারমিন ও রোজিনা মিলে তাকে নিয়ে যান নুরপুর কাশেম মোড়ের মিরাজ শিকদারের ভাড়া বাড়িতে। সেখানে আগে থেকেই উৎপেতে থাকা আসামিরা ইকবালকে বেধড়ক মারপিট করে। এরপর শারমিনের সঙ্গে বসিয়ে তাদের অর্ধনগ্ন ছবি ও ভিডিও ধারণ করা হয়। পরে ভিডিও ফাঁস করার ভয় দেখিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে চক্রের সদস্যরা। এমনকি মারপিটের পর ইকবালের কান্নার আওয়াজ ফোনে শুনিয়ে বাদী নাছিম রেজাকে টাকা পাঠাতে চাপ দেওয়া হয়। বিকাশ নম্বরও দেওয়া হয়।
ঘটনার বিষয়ে জানানো হলে ডিবি পুলিশের এসআই কামরুজ্জামান অভিযান পরিচালনা করেন। ডিবির ওসি মঞ্জুরুল হক ভূঞা জানান, পুলিশ বিকাশ নম্বর ট্র্যাক করে অবস্থান শনাক্ত করে। ওই নম্বরে ৫০ হাজার টাকা পাঠানো হয়। টাকা তুলতে আসা শরিফুল ও কালুকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপর আসামিদেরও গ্রেপ্তার করা হয়। তবে মূল আসামি মিরাজ পালিয়ে যায়।ওসি আরও জানান, এ চক্র বিভিন্ন সময় মানুষের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেয়। তাদের বিরুদ্ধে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।আটক শরিফুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার আদালত পাঁচজনকেই কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, চৌগাছা থানার সাবেক ওসি পায়েল হোসেন একসময় এ চক্রের অন্যতম সদস্য শারমিনের ফাঁদে পড়েছিলেন। শারমিনের সঙ্গে ভিডিও কলে কথা বলার রেকর্ড ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে এ ঘটনায় পায়েলকে থানা থেকে সরিয়ে দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট