বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

যশোরে সন্ধ্যায় প্রকাশ্যে যুবককে অপহরণের চেষ্টা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোরে সন্ধ্যায় প্রকাশ্যে এক যুবককে মারধর করে অপহরণের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় স্থানীয়রা বাধা দিয়ে অপহরণের শিকার যুবকসহ ৪-৫ জনকে ধরে পুলিশে সোপর্দ করে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যার পর,শহরের ঘোপ সেন্টার রোডের রাজুর বাড়ি মোড়ে। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর একটি প্রাইভেটকার ও চার-পাঁচটি মোটরসাইকেল নিয়ে আগে থেকেই ওঁৎ পেতে ছিল একদল যুবক। একপর্যায়ে মণিরামপুর উপজেলার রোহিতা গ্রামের রাজু হোসেনকে পেয়ে তার ওপর হামলা চালায়। তারা রাজুকে বেধড়ক মারধর করে আহত করে এবং শেষমেশ প্রাইভেটকারে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে।
স্থানীয়রা এগিয়ে এসে ওই যুবকদের ধাওয়া দিয়ে রাজুকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী চক্রের তিনজনকে আটকে রাখা হয়। তাদের মধ্যে একজন ঝিকরগাছার লাউজানী গ্রামের আমিরুল ইসলাম, অপরজন শহিদুল ইসলাম।
শহিদুল ইসলাম দাবি করেন,রাজু মূলত আদম ব্যবসায়ী। তার কাছে ৯ লাখ টাকা পাওনা রয়েছে এই টাকাই আদায় করতে তারা এসেছিলেন। তবে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি।
এ অভিযোগ অস্বীকার করেন রাজু।
এদিকে, প্রত্যক্ষদর্শীরা জানান, মূলত আমিরুল ইসলাম ষষ্ঠিতলা এলাকার একটি সন্ত্রাসী গ্রুপ ভাড়া করে রাজুকে ধরতে নিয়ে আসেন। তবে স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা প্রাইভেটকার ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকেই থানায় নিয়ে আসে। বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews