শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

যশোরে যৌথ বাহিনীর অভিযানে বার্মিজ চাকুসহ চার সন্ত্রাসী আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : যশোরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বার্মিজ চাকুসহ চার সন্ত্রাসীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে মনোহরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, যশোর সদরের ইছালি গ্রামের আব্দুল লতিফের পুত্র মাসুদুজ্জামান সুইট (৫০), বাঘারপাড়া থানাধীন জয়নগর গ্রামের শওকত বিশ্বাসের পুত্র রিপন, নলডাঙ্গা গ্রামের মৃতঃ আকবর মোল্ল্যার পুত্র শাহিনুর রহমান (৪৪), কোতয়ালী ধানাধীন সাড়ংডাঙ্গা গ্রামের মিজান বিশ্বাসের পুত্র ফিরোজ।

অভিযান পরিচালনাকারীরা জানান, তাদের কাছে অস্ত্র থাকার গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের শরীর তল্লাশি করে দুইটি বার্মিজ চাকু, ২৫ গ্রাম গাঁজা, চারটি অ্যান্ড্রয়েড মোবাইল এবং একটি এয়ার বাট উদ্ধার করা হয়।

পরে মাসুদুজ্জামান সুইটের বাড়িতে তল্লাশি চালানো হলেও আর কোনো কিছু পাওয়া যায়নি। আটককৃত চারজন এবং উদ্ধারকৃত মালামাল বিকেল ৪টায় যশোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews