1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

যশোরে প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেফতার, স্বর্ণালঙ্কার উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোরে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার বহুগুণে বৃদ্ধি করে দেওয়ার নামে প্রতারণায় জড়িত সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ভুক্তভোগীর স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
মামলার সূত্রে জানা যায়, যশোর কোতয়ালী থানার রুপদিয়া এলাকায় এক নারীর কাছ থেকে প্রতারক চক্র ধর্ম-বোন পরিচয়ে আস্থা অর্জন করে। পরে জাদুবিদ্যার মাধ্যমে টাকা ও স্বর্ণ বহুগুণে বাড়িয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে বিভিন্ন সাইজের ১৯টি স্বর্ণের আংটি, ৬ জোড়া কানের দুল, কয়েকটি চেইন ও টিকলি—মোট ৩ ভরি স্বর্ণালঙ্কার আত্মসাৎ করে। এর আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা।
ঘটনার পর ভুক্তভোগী গোলাপী রানি দত্ত যশোর কোতয়ালী থানায় মামলা দায়ের করলে বিষয়টি তদন্তে নেয় ডিবি পুলিশ। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বুধবার (২০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কোতয়ালী থানার নরেন্দ্রপুর (শাখারীগাতি) গ্রাম থেকে আসাদুল শেখ ওরফে রাজু (৪০) নামে এক আসামিকে গ্রেফতার করে ডিবি। তার দেয়া তথ্যের ভিত্তিতে পরে রুপদিয়া বাজার থেকে খাইরুল ইসলাম (৪৫) নামের অপর সদস্যকেও আটক করা হয়।
ডিবি যশোরের কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণা করে আসছে বলে স্বীকার করেছে। উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারের ওজন ২ ভরি ১৩ আনা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৪৬ হাজার টাকা।
গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার (২১ আগস্ট) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট