বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোরে নারী সমাবেশে যা বললেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যে ভাবে শিরদাঁড়া সোজা রেখে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন নিশ্চিত করেছি। ঠিক একই ভাবে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করবো। যে ভোটের অধিকার আদায়ের জন্য রক্তস্নাত পথ পাড়ি দিয়েছি। জনগণের সেই অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না।

বৃহস্পতিবার যশোর নগর মহিলা দলের ৭ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। শহরের শংকরপুর মুরগি ফার্ম গেট এলাকায় অনুষ্ঠিত সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, বিএনপি যখনই দেশ পরিচালনার সুযোগ পেয়েছে ততবারই নারীদের সুরক্ষা নিশ্চিত করেছে। আর ফ্যাসিস্ট শেখ হাসিনা তার দলের মহিলাদের গুন্ডা বাহিনী বানিয়েছিল। বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েদেরকে তাদের প্রয়োজনে ব্যবহার করেছিলো। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীরা আমাদের শক্তি জুগিয়েছে। সেই আন্দোলনে মহিলাদের অবদান অন্য কোন রাজনৈতিক দল স্বীকার না, করলেও বিএনপি স্বীকার করে। বিএনপি নারীদের আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি দিতে চায়।

সমাবেশে সভাপতিত্ব করেন নারী নেত্রী জাহানারা খাতুন লিনা। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ারা পারভীন আনু, নগর বিএনপির ৭ ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews