শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

তানযীমুল উম্মাহ যশোর জেনারেল ও প্রি-হিফয শাখার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২৮৬ বার পড়া হয়েছে

যশোর সংবাদদাতা :যশোর জেলা শিল্পকলা একাডেমি নিলনায়তনে তানযীমুল উম্মাহ যশোর জেনারেল শাখার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর প্রফেসর ড. মো: আব্দুল মতিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আ খ ম মাসুম বিল্লাহ, শাখা তত্ত্বাবধায়ক ও জোন ইনচার্জ, খুলনা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এম. এম. রবিউল ইসলাম। সঞ্চালনা করেন মো: আবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মাহফুজুর রহমান, ইকরামুল ইসলাম শাওন এবং মাওলানা আশরাফ আলী। এছাড়াও শাখা প্রধান মো: আসাদুজ্জামান, গার্লস শাখা প্রধান হাফিজুর রহমান, প্রি-হিফয শাখার প্রধান সাইফুল ইসলামসহ শিক্ষক-শিক্ষিকামণ্ডলী ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষা শুধুমাত্র বইমুখী বা পরীক্ষাভিত্তিক জ্ঞান অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং শারীরিক ও মানসিক বিকাশের জন্য ক্রীড়া অত্যন্ত জরুরি। তিনি বলেন, যে জাতি শিক্ষায় এগিয়ে যাবে, সেই জাতি সভ্যতার শিখরে আরোহণ করবে। মাদ্রাসা শিক্ষা আমাদের আগামী প্রজন্মকে দ্বীনি জ্ঞান, চারিত্রিক দৃঢ়তা এবং দেশপ্রেমে উজ্জীবিত করে তুলবে।
বিশেষ অতিথির বক্তব্য কালে বক্তারা শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, দলগত কাজের মনোভাব ও নেতৃত্বগুণ বিকাশে সহায়তা করে। একই সঙ্গে ইসলামী আদর্শের আলোকে শিক্ষার্থীরা যখন মাদ্রাসা শিক্ষায় নিজেদের গড়ে তুলবে, তখন তারা সমাজের জন্য আলোকবর্তিকা হয়ে উঠবে।

সভাপতি আ খ ম মাসুম বিল্লাহ তাঁর বক্তব্যে বলেন, শিক্ষা হলো মানব জীবনের মূল ভিত্তি। আমাদের মাদ্রাসাগুলো দ্বীনি শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী সুনাগরিক তৈরিতে কাজ করছে। আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা তারই অংশ। খেলাধুলা শিক্ষার্থীদের আনন্দদায়ক পরিবেশে আত্মপ্রকাশের সুযোগ করে দেয়।
এছাড়া তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত তানযীমুল উম্মাহ প্রি-হিফয মাদরাসা যশোর শাখার উদ্যোগে বিকাল তিনটায় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । বিকাল তিনটা থেকেই যশোরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে ক্ষুদে শিক্ষার্থীদের সাফল্যকে তুলে ধরা হবে। এ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মো: রফিকুল হাসান, উপ-পরিচালক স্থানীয় সরকার, যশোর জেলা ও প্রশাসক, যশোর পৌরসভা। এছাড়া বিশিষ্ট ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করবেন।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রাণবন্ত আয়োজন এবং সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয় দোয়া ও মুনাজাতের মাধ্যমে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews