বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

ঝিকরগাছায় গণধর্ষণের মামলায় বহিস্কৃত দুই ছাত্রদল নেতাসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে
যশোর অফিস :যশোরের ঝিকরগাছায় এক নারীকে গণধর্ষণের মামলায় ছাত্রদল নেতাসহ চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক আবু সাঈদ। অভিযুক্তরা হলেন, ঝিকরগাছার পটুয়াপাড়ার শরিফুল ইসলামের ছেলে গদখালী ইউনিয়ন ছাত্রদলের বহিস্কৃত সাধারণ সম্পাদক আল মামুন হোসেন বাপ্পী, একই গ্রামের মিজানুর রহমানের ছেলে ও ইউনিয়ন ছাত্রদলের বহিস্কৃত দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, জাকির হোসেনের ছেলে জাবেদ হোসেন ও উজ্জল হোসেনের ছেলে আমিনুর রহমন।
মামলার অভিযোগে জানা গেছে, চলতি বছরের ১৫ মার্চ দুপুরে ওই নারী বেনাপোল আত্মীয়য়ের বাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে গদখালি বাজারে নামেন তিনি। ২ দিকে আসামি ইয়াসিন আরাফাতের ফুলের দোকানে গিয়ে কথাবার্তার এক পর্যায়ে বেড়াতে যাওয়ার কথা বলে আসামি জবেদ হোসেনের মোটরসাইকেলে তুয়ে দেয়। এরপর অপর তিন আসামি একটি মোটরসাইকেলে তাদের পিছুপিছু যায়। আসামি জবেদ তার গ্রামের লিচু বাগানে নিয়ে যায়। পরদিন বিকেলে আসামিরা তাকে গণধর্ষণ করে। ওই নারী অসুস্থ হয়ে পড়লে ধর্ষণকারীরা তার শিশু বাচ্চাসহ ফেলে রেখে চলে যায়। কিছুটা সুস্থ হয়ে ওই নারী গদখালি বাজারে এসে ৯৯৯ কল করে বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে গেলে ওই চারজনকে আসামি করে ঝিকরগাছা থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আটক আসামি দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় ওই চারজনকে অভিযুক্ত করে আদালতে এ চার্ঝশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত চারজনকে আটক দেখানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews