1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

যশোরে এক দফা দাবিতে মানববন্ধন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে
 যশোর অফিস : সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এন্ট্রিপদ ৯ম গ্রেড ধরে চারস্তরীয় একাডেমিক পদসোপান চাই” এই এক দফা দাবিকে সামনে রেখে যশোরে মানববন্ধন করেছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার (২০ আগস্ট ২০২৫) যশোর জেলা শহরে অনুষ্ঠিত এ মানববন্ধনে জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদটি চরম বৈষম্যের শিকার। ১৯৭০ সালের প্রথম পে–স্কেলে এই পদটি ৬ষ্ঠ গ্রেড বা দ্বিতীয় শ্রেণির মর্যাদার মধ্যে অন্তর্ভুক্ত থাকলেও, একই যোগ্যতার অন্যান্য চারটি পদকে সময়ের সঙ্গে সঙ্গে প্রথম শ্রেণির গেজেটেড মর্যাদা দেওয়া হয়। অথচ দীর্ঘদিন সহকারী শিক্ষক পদটি দ্বিতীয় শ্রেণির নন-গেজেটেড মর্যাদা নিয়ে থেকেছে। অবশেষে ২০১২ সালে এ পদটিকে গেজেটেড মর্যাদা দেওয়া হলেও বর্তমানে এখনো এন্ট্রি পদ ১০ম গ্রেডে সীমাবদ্ধ রাখা হয়েছে, যা অন্যায় বৈষম্যের নামান্তর বলে উল্লেখ করেন শিক্ষকরা।
বক্তারা আরও বলেন, একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে কলেজ শাখায় প্রথম শ্রেণির গেজেটেড ৯ম গ্রেডে পদায়ন করা হলেও বিদ্যালয় শাখার সহকারী শিক্ষকরা দ্বিতীয় শ্রেণিতে থেকে যাচ্ছেন। এর ফলে অনেক শিক্ষক পদোন্নতির সুযোগ না পেয়ে চাকরি জীবন শেষ করছেন। তাই বৈষম্যের অবসান ঘটিয়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদকে এন্ট্রিপদ ৯ম গ্রেডে উন্নীত করা এবং কলেজের মতো চারস্তরীয় একাডেমিক পদসোপান চালু করার জোর দাবি জানান তারা।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, সরকারি মাধ্যমিক শিক্ষাকে মানসম্মত পর্যায়ে উন্নীত করতে হলে বৈষম্য দূরীকরণ এবং মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরকে আরও শক্তিশালী করা জরুরি। একই সঙ্গে সরকারের কাছে দাবি জানানো হয়, দ্রুত এই যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করে সরকারি মাধ্যমিক বিদ্যালয়কে একটি মর্যাদাবান শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করা হোক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট