বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

যশোরের বাঘারপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ৮ জন আহত

  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোরের বাঘারপাড়া উপজেলায় জমি নিয়ে কথাকাটাকাটির জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (২০ আগস্ট) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার দোহাকুলা ইউনিয়নের সুকদেবনগর মাঠের পাকা রাস্তার ওপর।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রথম পক্ষের নকিম মোল্লা (৭৫) মাঠে ঘাস কাটতে যান।একপর্যায়ে রাস্তার পাশে বসে ভাত খাওয়ার সময় দ্বিতীয় পক্ষের লাভলু হাসান (২৫) সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে উভয় পক্ষের লোকজন জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। লাঠি ও ঘুষি-ঘুষিতে ঘটনাস্থলে উভয়পক্ষের নারী-পুরুষ আহত হন।
আহতরা হলেন প্রথম পক্ষের মশিয়ার রহমান (৫৫), নকিম মোল্লা (৭৫), হুসাইন (১৭) জোবেদা (৬০) ও রওশনারা (২৫)। অন্যদিকে দ্বিতীয় পক্ষের পারভেজ (২৪), মেহেদী হাসান (২৫) ও আজগর মোল্লা (৭০)। সংঘর্ষে গুরুতর আহত জোবেদা ও রওশনারাকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews