বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোরে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে
যশোর অফিস :বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন,জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠতা পাক বা না পাক তারা দেশের স্থিতিশীলতা এবং সার্বভৌমত্ব রক্ষায় সবসময় মাঠে ছিলো আগামীতেও থাকবে। যশোরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির অংশ হিসেবে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।
আজ মঙ্গলবার দুপুরে শহরের লালদীঘির পাড়স্থ দলীয় কার্যালয়ের সামনে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
এসময় অধ্যাপক নার্গিস বেগম আরো বলেন, দীর্ঘ লড়াইয়ের পরে একটি পরিবর্তন সম্ভব হয়েছে। মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় এখন নিরেপক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ের প্রতিফলিন হতে হবে। জনগণ যাকে দেশ পরিচালনার দায়িত্ব দিবেন তারাই দেশ পরিচলনা করবেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা আমীর ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগরসহ নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews