1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত যশোর-৩ অসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট ও অ্যাপ চালু

শার্শার গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, দেবরের পুরুষাঙ্গ কর্তন — দেবর আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

আতিকুজ্জামান (শার্শা) যশোরঃ যশোরের শার্শা উপজেলার পাড়ের কায়বা গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায় তার প্রতিবেশী। নির্যাতনের শিকার হতে না দিয়ে সাহসিকতার সঙ্গে প্রতিরোধ করে ওই গৃহবধূ আসামির পুরুষাঙ্গ কর্তন করেন। এরপর থেকে আসামী পলাতক ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সোমবার (১৮ আগস্ট) তাকে আটক করেছে।

ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী উল্লেখ করেন, আসামী মুবায়দুল রহমান (৩৫), পিতা আতিয়ার রহমান, মাতা জবেদা খাতুন, গ্রাম পাড়ের কায়বা (বিজিবি ক্যাম্প সংলগ্ন), থানা-শার্শা, জেলা-যশোর দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। তিনি রাজি না হওয়ায় গত ০৯ আগস্ট রাত আনুমানিক ৩টার দিকে বাড়ির উঠানে গিয়ে ঘরের চালে ঢিল মারে। শব্দে ঘুম ভেঙে বাইরে আসার পর তাকে ওৎ পেতে থাকা আসামি জাপটে ধরে, শরীরের বিভিন্ন স্থানে হাত দেয় এবং মুখ চেপে ধরে মাটিতে ফেলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।

জীবন রক্ষার তাগিদে গৃহবধূ প্রতিরোধ করে ব্লেড দিয়ে আসামির পুরুষাঙ্গ কর্তন করেন। তার চিৎকারে স্বামী, দুই সন্তান ও আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামি পালিয়ে যায়।

এজাহার দায়েরের পর থেকে পুলিশ আসামি গ্রেপ্তারে তৎপর ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার তাকে আটক করে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, মামলার ভিত্তিতে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হবে। তিনি বলেন, “নারীর প্রতি সহিংসতার ঘটনা আমরা গুরুত্ব সহকারে দেখি। এই আসামিকে গ্রেপ্তার আমাদের অঙ্গীকারেরই অংশ।”

এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ভুক্তভোগীর সাহসিকতা এবং পুলিশি তৎপরতার প্রশংসা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট