বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে যশোরে বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৫ শুরু

  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

 এ উপলক্ষে আজ রবিবার যশোর যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে বৃক্ষরোপণ করা হয়।

নিজেস্ব প্রতিবেদক: অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতী উবায়দুল্লাহ শাকির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সিনিয়র সহ-সভাপতি ও সামাজিক ব্যক্তিত্ব মুহাম্মদ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর ড. মুহাম্মদ আব্দুল মাজেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন সামাজিক ব্যক্তিত্ব আলহাজ্ব জসীমউদ্দীন, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র প্রশিক্ষক মুহাম্মদ ফজলুর রহমান, প্রশিক্ষক রিপন শেখ, ইফাদাতুল উম্মাহ ব্লাড ব্যাংকের দায়িত্বশীল মুহাম্মদ মাসুদ রানা, মুহাম্মদ ওয়াসিম আকরাম লালন, ইউসুফ আদনান প্রমুখ।বক্তারা বলেন, “বৃক্ষরোপণ অন্যতম সদকায়ে জারিয়া। তাই সমাজ ও মানবতার কল্যাণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। ফাউন্ডেশনের পক্ষ থেকে চলতি মাসেই বিভিন্ন প্রতিষ্ঠানে ৫০০ গাছ রোপণ করা হবে।” বক্তারা আরো বলেন, ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ বাস্তবায়ন করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews