1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

যশোরে স্বাস্থ্য সেবা প্রাপ্তি মানুষের অধিকার-চৌগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে
যশোর অফিস: যশোরের চৌগাছা কামিল মাদ্রাসায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেছেন প্রখ্যাত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদ।
 ১৫ আগস্ট শুক্রবার সকালে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।
প্রায় আড়াই হাজার বিভিন্ন বয়সী নারী-পুরুষ শিশু রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয় ক্যাম্প থেকে। মেডিসিন, গাইনি, শিশু, চক্ষু ও দন্ত রোগের সেবা প্রদান করেন যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক টিম। চৌগাছা পৌর এলাকার বিভিন্ন ধর্ম বর্ণ শ্রেণী পেশার মানুষ সকাল থেকে সেবা পাবার জন্য মাদ্রাসায় উপস্থিত হন।
প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, স্বাস্থ্য সেবা প্রাপ্তি মানুষের অধিকার। বোনের প্রতি ভাইয়ের যেমন অধিকার থাকে তেমনি আমরা সেবাকে অধিকার মনে করি।
তিনি বলেন আয়োজক সংগঠন শহীদ জাবির- আল আমিন স্মৃতি সংসদ কোন রাজনৈতিক সংগঠন নয়। এখানে হিন্দু এবং খ্রিস্টান সদস্যরাও রয়েছেন। দুই তিন মাস পর আরও সুন্দর ভাবে এ ধরনের আয়োজন করা হবে। আমরা আমাদের সাধ্যমত ওষুধও ফ্রি দেওয়ার চেষ্টা করছি।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা গোলাম মোরশেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মো: ইমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন চৌগাছা পৌরসভার সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ।
চিকিৎসা ক্যাম্পে ১১ শতাধিক রোগীকে ফ্রি ওষুধ বিতরণ করা হয়। এছাড়া তিনশো কোরআন শরীফ ফ্রি বিতরণ করা হয়।
সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন রোগীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট