রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ব্যস্ত দিন: কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের নানা উদ্যোগ কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার বারবার নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী সাইয়েদা আক্তার পার্পিয়া, ফের নির্বাচনী মাঠে মহেশপুর থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার শার্শায় জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি”যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুর গ্রামে বালি ফেলে জমি দখলের অভিযোগ

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক মাগুরা : মাগুরা শ্রীপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর পশ্চিমপাড়া গ্রামে মডেল মসজিদের পাশে সালাম সহ ৪-৫ জন লোকজনের বিরুদ্ধে বালি ফেলে জমি দখলের অভিযোগ উঠেছে। শুক্রবার ১৫ আগস্ট বেলা ১১ টার সময় সরজমিনে গিয়ে দেখা যায় বিশাল বালির স্তুপ।

শ্রীপুর থানার অভিযোগ সূত্রে জানা যায়, বাদী মোছাঃ রোকেয়া বেগম (৪৫), স্বামী-মোঃ সিরাজুল ইসলাম টোকন, মাতা- মোছাঃ কদভানু বেগম, সাং-শ্রীপুর, থানা-শ্রীপুর, জেলা-মাগুরা। অভিযোগে বিবাদী আব্দুস সালাম (৫২), পিং-মৃত, বাদলশাহ, সাং- শ্রীপুর, থানা- শ্রীপুর, জেলা- মাগুরাসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ করা হয়েছে। শ্রীপুর থানাধীন ১৯ নং শ্রীপুর মৌজার ১৬৬৫ নং খতিয়ানের ৫০৩৭, ৫০৪২ নং দাগে থাকা ১৫ শতাংশ জমি সিরাজুল ইসলাম টোকন ও মৃত হারুন আলী বিশ্বাসের নামীয় সম্পত্তি। সিরাজুল ইসলাম টোকন অসুস্থ্য থাকায় তার স্ত্রী চিকিৎসার জন্য প্রায়ই ঢাকাতে অবস্থান করছে। অপর বিবাদী সালাম উক্ত সম্পত্তি জোর পূর্বক দখল করবার জন্য দীর্ঘদিন ধরে পায়তারা ও সুযোগ খুজে আসছে। সিরাজুল ইসলাম টোকন ও রোকেয়া ঢাকাতে থাকার সুযোগে গত ইং- ১১/০৮/২০২৫ তারিখে তাদের নামীয় সম্পত্তির উপর জোর পূর্বক বালু ফেলে জায়গা দখলসহ ঘর নির্মাণ করবার জন্য বিবাদীসহ অজ্ঞাতনামা ৪/৫ জন অপচেষ্টা করতে থাকে। বিষয়টি জানতে পেরে ঘটনার দিন ইং-১৪/০৮/২০২৫ তারিখ সকাল অনুমান ১০ টার সময় তাদের নামীয় সম্পত্তির উপর উপস্থিত হতেই সালাম সহ অজ্ঞাতনামা ৪-৫ জন রোকেয়া কে দেখতে পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। রোকেয়া বিবাদীদের গালিগালাজ করতে নিষেধ করলে সালাম সহ অজ্ঞাতনামা ৪-৫ জন তাকে বিভিন্ন প্রকার ভয়-ভীতিসহ খুন জখম করবার জন্য হুমকি প্রদর্শন করে। একপর্যায়ে বিবাদীদের মারমুখি অবস্থান বুঝতে পেরে রোকেয়া নিরবে ঘটনাস্থল থেকে নিজ বাড়িতে ফিরে আসে। সালাম সহ অজ্ঞাতনামা ৪-৫ জন এতটাই খারাপ প্রকৃতির লোক, যে কোন সময়ে রোকেয়া সহ তার পারিবারের অন্যান্য সদস্যদের বড় ধরণের ক্ষতি করতে পারে তাহার আশু সম্ভাবনা বিদ্যমান।

রোকেয়া বেগম জানান, আমাকে সালাম সহ বেশ কয়েকজন লোকজন অকথ্য ভাষায় গালিগালাজ ও আক্রমণ করার চেষ্টা করে। ঘটনার বিষয় তদন্ত করে বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে আইনের সহায়তা কামনা করেন।

এ বিষয়ে ছালাম বিশ্বাস (৫৫) ও আলম বিশ্বাস (৫০) দুই ভাই জানান, আমরা আপন দুই ভাই পরিবার পরিজন নিয়ে সরকারি খাস জমিতে বসবাস করি। আর বালি ফেলেছি ঘরের পিছনে এটাও সরকারি খাস জমি আর ঐ বালি দিয়ে ঘরের পিছনে ভরাট করবো কারণ বর্ষার পানিতে ঘরের ডোয়া ধসে পড়ে যাচ্ছে।

শ্রীপুর ইউনিয়ন পরিষদের মেম্বার সিরাজুল ইসলাম টোকন জানান, আমার দলিলকৃত ১৫ শতাংশ জমির মধ্যে ছালাম বিশ্বাস সহ আরও অজ্ঞাত ৪-৫ জন লোকজন বালি ফেলে ঘর তুলার পায়তারা করছে। যেটা স্থানীয় সাবেক মেম্বার সদস্য ইদ্রিস আলী (ইদু) সহ আরও অনেক লোকজন জানে ও দেখেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews