রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ব্যস্ত দিন: কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের নানা উদ্যোগ কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার বারবার নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী সাইয়েদা আক্তার পার্পিয়া, ফের নির্বাচনী মাঠে মহেশপুর থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার শার্শায় জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি”যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

যশোর অভয়নগরে বহিষ্কৃত বিএনপি নেতা জনি আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৩২২ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: যশোরের অভয়নগরে ব্যবসায়ীকে মাটিতে পুঁতে রেখে চাঁদা আদায়ের ঘটনায় বহিষ্কৃত বিএনপি নেতা আসাদুজ্জামান জনি ও তার সহযোগী চলিশিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য তুহিনকে আটক করেছে যৌথবাহিনী। বুধবার ভোরে খুলনা থেকে তাদের আটক করা হয়। বর্তমানে জনির মালিকানাধীন ‘কণা ইকো পার্কে’ র‍্যাব, ডিবি ও সেনাবাহিনীর সমন্বিত দল অভিযান চালাচ্ছে।

আটক আসাদুজ্জামান জনি নওয়াপাড়া বাজার গরুহাটা এলাকার কামরুজ্জামান মজুমদারের ছেলে। অপর আটক তুহিন চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের মাহমুদ শেখের ছেলে। মামলার সূত্রে জানা যায়, গত ২ আগস্ট নওয়াপাড়ার ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপুকে অস্ত্রের মুখে বালুর মধ্যে পুঁতে রেখে ৪ কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগে ভুক্তভোগীর স্ত্রী আসমা খাতুন বাদী হয়ে অভয়নগর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় জনির বাবাকেও আটক করা হয়েছে।
আসাদুজ্জামান জনি নওয়াপাড়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে আগেই বহিষ্কার করা হয়। সূত্র জানায়, জনির বিরুদ্ধে ঘাট-গোডাউন দখল, চাঁদাবাজি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং আলোচিত কৃষকদল নেতা তরিকুল হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। অপর সূত্রে জানা গেছে, রাজনৈতিক প্রভাব ব্যবহার করে সংখ্যালঘুদের জমি নামমাত্র মূল্যে দখল করে তিনি ‘কণা ইকো পার্ক’ নির্মাণ করেন।
এ বিষয়ে ডিবি অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া জানান, “অভিযান এখনো অব্যাহত রয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews