বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

প্রশ্ন ব্যাংক কেলেঙ্কারি: আয়-ব্যয়ের হিসাব নেই, দুদকের তদন্ত শুরু

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে
যশোর অফিস : কোটি টাকার দুর্নীতি ও অনিয়মের অভিযোগে যশোর শিক্ষা বোর্ডের বিতর্কিত প্রশ্ন ব্যাংক পদ্ধতি বন্ধ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ২০১৬ সালে পাইলট প্রজেক্ট হিসেবে চালু হওয়া এই পদ্ধতিতে ৮ বছরে বোর্ড সংশ্লিষ্টরা শিক্ষার্থীদের কাছ থেকে ৫-৬ কোটি টাকা আদায় করলেও তার সঠিক হিসাব নেই বলে অভিযোগ উঠেছে।
টেন্ডার ছাড়াই ২৫ লাখ টাকা ব্যয়ে সফটওয়্যার ক্রয়,মেইনটেন্যান্সের নামে অর্থ আত্মসাৎ, রাজনৈতিকভাবে মডারেটর নিয়োগসহ নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগে দুদকের একাধিক টিম তদন্তে নেমেছে।
শিক্ষক নেতারা বলেন, প্রশ্ন ব্যাংক ছিলো অর্থ উপার্জনের হাতিয়ার। বিগত সরকারপন্থী কিছু কর্মকর্তা-কর্মচারী এখনো পুনরায় চালুর পাঁয়তারা করছে, যা মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে চ্যালেঞ্জের শামিল।
বর্তমান চেয়ারম্যান প্রফেসর ড. আসমা বেগম জানান, বিষয়টি পূর্ববর্তী প্রশাসনের আমলের, এবং ফের চালুর সিদ্ধান্ত মন্ত্রণালয়ের এখতিয়ার। স্কিল টেক নামে যে সফটওয়্যার কোম্পানিকে মাসে ৪৫ হাজার টাকা দেওয়া হতো, তার অস্তিত্ব না থাকায় পেমেন্ট বন্ধ করা হয়েছে।
অর্থনৈতিক অনিয়মের অভিযোগে বিষয়টি দুদকের তদন্তাধীন থাকায় বিস্তারিত মন্তব্য থেকে বিরত থাকেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews