1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

যশোর যুবদল নেতা সাদিকের মৃত্যুতে শোকের ছায়া

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে
যশোর অফিস : বিএনপির যশোর পৌর যুবদলের ২ নম্বর ওয়ার্ড শাখার যুগ্ম সম্পাদক মো. সাদিক (৪০) আর নেই। টানা সাতদিন মৃত্যুর সঙ্গে লড়ে সোমবার সকাল ৭টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই শিশু সন্তান, মা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গত ৪ আগস্ট সকাল ১০টার দিকে যশোর শহরের চুড়িপট্টি এলাকায় নিজ ভবনের ছাদ পরিষ্কার করার সময় অসাবধানতাবশত পায়ে বৈদ্যুতিক তার জড়িয়ে পড়ে চারতলা থেকে নিচে পড়ে যান সাদিক। গুরুতর আহত অবস্থায় প্রথমে যশোর জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মো. সাদিক চুড়িপট্টি এলাকার মৃত শেখ হিরুর ছেলে। তার মৃত্যুতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, পৌর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি ও অন্যান্য নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীরা তরুণ এই নেতার অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট