1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ১০ মে ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকে অপপ্রচার চালিয়ে কেশবপুর পৌর বিএনপি নেতার সম্মানহানি – থানায় জিডি চৌগাছায় শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘চৌগাছা পরিবার’ বেনাপোল দৌলতপুর সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৬০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার দৌলতপুরে ধর্ষণচেষ্টা মামলা ধামা চাপা দেওয়ার নতুন নাটক শার্শায়‘দুর্ধর্ষ ডাকাতি’ নয়,পূর্ব বিরোধ ও পাওনা টাকা নিয়ে সংঘর্ষের অভিযোগ সাংবাদিককে হু’মকি ও চাঁদা দাবির অভিযোগে ডা. রাফসান জানি ও এনসিপি নেতা জিহাদের বিরুদ্ধে মামলা বেনাপোল কাস্টমসের বড় সাফল্য: ৭৩০ কেজি ভারতীয় রুই মাছ আটক, প্রকাশ্যে নিলাম সম্পন্ন যশোরে সৎ মা-ভাইবোনদের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাৎ ও নির্যাতনের অভিযোগে আদালতে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ যশোরে বিজিবির অভিযানে ৬ কোটি ৫৮ লাখ টাকার স্বর্ণের চালানসহ ৩ পাচারকারী আটক যশোরে ধর্ষণের শিকার শিশুর পরিবারের পাশে বিএনপির সহায়তা সেল

যশোর শিক্ষাবোর্ডে উত্তরপত্র পুনঃনিরীক্ষা পরিবর্তিত ৬৭০ জনের মধ্যে জিপিএ ২৭১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি: যশোর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার উত্তর পত্র পুনঃনিরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়া ১৮৭ পরীক্ষার্থী পাস করেছে। নতুন করে জিপিএ-৫, পেয়েছে ২৭১। রোববার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

কাঙ্খিত ফলাফল পাওয়া থেকে বঞ্চিত ৪৯ হাজার ৭৭৯ পরীক্ষার্থী উত্তর পত্র পুনঃনিরীক্ষার আবেদন করে। এরমধ্য থেকে ৬৭০ পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন করা হয়েছে। প্রকাশিত ফলাফলে অকৃতকার্য থেকে ১৮৭ পরীক্ষার্থী পাস করেছে। আর নতুন করে জিপিএ ৫ পেয়েছে ২৭১। এছাড়া এফ থেকে এ গ্রেড-২৩, এফ থেকে এ মাইনাস গ্রেড-৩৩, এফ থেকে বি গ্রেড-২৩, এফ থেকে সি গ্রেড-৩৪ ও এফ থেকে ডি গ্রেড পেয়েছে ৭৪ পরীক্ষার্থী। সি থেকে জিপিএ-৫ পেয়েছে ১, বি থেকে জিপিএ ৫ পেয়েছে ২, এ মাইনাস থেকে জিপিএ ৫ পেয়েছে ৩, এ থেকে জিপিএ-৫ পেয়েছে ২৬৫ পরীক্ষার্থী। এছাড়া ডি থেকে সি গ্রেড ৪, সি থেকে এ মাইনাস ৪, সি থেকে বি গ্রেড ১৩, বি থেকে এ গ্রেড ৩, বি থেকে এ মাইনাস গ্রেড ৫৫, এ মাইনাস গ্রেড এ গ্রেড পেয়েছে ১৩৩ পরীক্ষার্থী।
এ ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড.আব্দুল মতিন জানান,পরীক্ষা উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকদের কিছু ভুলক্রুটি ছিল, কিছু প্রশ্নে নম্বর দেয়ার কথা থাকলেও দেয়া হয়নি। উত্তরপত্র মূল্যায়নের মাধ্যমে সেসব ভুল সংশোধন করা হয়েছে।শিক্ষার্থীদের প্রাপ্য ফলাফল দেয়া হয়েছে।
প্রসঙ্গত. ১০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ১ লাখ ৩৮ হাজার ৮৫১ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে পাস করে ১ লাখ ২ হাজার ৩১৯। উত্তরপত্র মূল্যায়নের জন্য ফলাফল প্রকাশে পরের দিন থেকে সাত দিন নির্ধারণ করে দেয়া হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট