বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং উপশাখা ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পাঁজিয়া উপশাখা ‎৪৯ বিজিবির অভিযানে ৭ লক্ষ টাকার গাঁজা ও অবৈধ মালামালসহ আটক-২ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি বেনাপোল ইমিগ্রেশনে ল্যাগেজ বাণিজ্যে: নেপথ্যে কামাল-সাদ্দাম সিন্ডিকেট যশোরে যুবককে মারধর ও বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় থানায় লিখিত অভিযোগ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে দুইজন আটক ভামিয়া বনবিবিতলা গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

বিল হরিনা বাঁচাও আন্দোলন: জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার ভাতুরিয়া ঈদগাঁ ময়দান এ গতকাল অনুষ্ঠিত হয়েছে বিল হরিনা বাঁচাও আন্দোলন-এর আওতায় এক মতবিনিময় সভা। জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষক ও অন্যান্য শ্রেণির পেশাজীবীদের অংশগ্রহণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব অবসরপ্রাপ্ত অধ্যাপক জনাব মোসলেম উদ্দিন ।ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই সভায় বক্তারা বলেন, বিল হরিনা এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা কৃষি ও জীবিকাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে। অতি বর্ষণ ও নিষ্কাশন ব্যবস্থার অভাবে মাঠের ফসল নষ্ট হচ্ছে এবং স্থানীয় মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে।

সভায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), যশোর জেলা কমিটির সহযোগিতায় এলাকার মানুষ দাবি জানান—বিল হরিনার প্রাকৃতিক প্রবাহ এবং পানি নিষ্কাশন ব্যবস্থাকে টিকিয়ে রাখতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।বক্তারা আরও বলেন, পরিবেশ ও কৃষি রক্ষার স্বার্থে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও পরিবেশবান্ধব সংগঠনগুলোর দ্রুত হস্তক্ষেপ জরুরি। সভা থেকে একটি দাবি উত্থাপন করা হয়—বিল হরিনা এলাকায় অবিলম্বে খাল খনন, নদীর জায়গা উদ্ধার ও সুষ্ঠু পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।বিল হরিনাম বাঁচাও আন্দোলনের আহ্বায়ক শেখ রাকিবুল ইসলাম নয়নের সঞ্চালনা এবং সূচনা বক্তব্যের মাধ্যমে সবার কার্যক্রম শুরু হয়। বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা বিভাগের
আহবায়ক খন্দকার আজিজুল হক মনি, যশোর জেলা কমিটির সদস্য সচিব আবু সাইদ মোহাম্মদ আতিকুর রহমানজনাব শাহজান নানু যুগ্ন আহবায়ক বাপা যশোর ,অধ্যাপক পাভেল চৌধুরী বাপার সদস্য ডাক্তার আহসান হাবীব,আব্দুল গফুর সদস্য বাপা, হাবিবুর রহমান মিলন বার্তা সম্পাদক সমাজের কথা , প্রভাষক আব্দুর রাজ্জাক কলেজ পদার্থ বিজ্ঞান শামসুজ্জামান স্বজন,ফটো সাংবাদিক বাংলার ভোর, আরও বক্তব্য দেন ফজলুল আলম, মোঃ মাসুদুর রহমান এবংউপস্থিত ছিলেন স্থানীয় কৃষক, শিক্ষক, ব্যবসায়ী, যুব সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষের অংশগ্রহণে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews