বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

যশোরে আলোচিত পিয়াল হত্যা মামলার আসামিদের হামলা, একজন আহত

  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোরের ঝিকরগাছার মোবারকপুর গ্রামে আলোচিত পিয়াল হত্যা মামলার আসামিরা বাদী ইয়াকুব আলীর (৬০) বাড়িতে গিয়ে মামলা তুলে নিতে চাপ দেয় এবং হামলা চালিয়ে তাকে আহত করে।
বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ইয়াকুব আলী ঝড়ের সময় বাড়ির গাছপালার পরিচর্যা করছিলেন। এসময় মো. কিতাব আলী, আব্দুর রহমান, সুমন ও সাইদুর রহমান হঠাৎ তার বাড়িতে এসে মারধর করে। হামলায় ইয়াকুবের মাথায় লাঠির আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তিনি বর্তমানে চিকিৎসাধীন, তবে আশঙ্কামুক্ত।
এ ঘটনায় রিপোর্ট লেখা পযন্ত ঝিকরগাছা থানায় মামলা প্রস্তুতি চলছিল। পুলিশ জানায়, এসআই সোহরাব হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews