বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং উপশাখা ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পাঁজিয়া উপশাখা ‎৪৯ বিজিবির অভিযানে ৭ লক্ষ টাকার গাঁজা ও অবৈধ মালামালসহ আটক-২ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি বেনাপোল ইমিগ্রেশনে ল্যাগেজ বাণিজ্যে: নেপথ্যে কামাল-সাদ্দাম সিন্ডিকেট যশোরে যুবককে মারধর ও বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় থানায় লিখিত অভিযোগ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে দুইজন আটক ভামিয়া বনবিবিতলা গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

যবিপ্রবিতে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে
{"data":{"pictureId":"bb0d1093c5994f54a4e49a81b200a7fe","appversion":"5.3.0","stickerId":"","filterId":"","infoStickerId":"","imageEffectId":"","playId":"","activityName":"","os":"android","product":"retouch","originAppId":"7356","exportType":"","editType":"","alias":"","enterFrom":"enter_launch","capability_key":["edit"],"capability_extra":{}},"source_type":"hypic","tiktok_developers_3p_anchor_params":"{"client_key":"awgvo7gzpeas2ho6","template_id":"","filter_id":[]}"}

যশোর অফিস: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নানা আয়োজনে উদযাপিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী কর্মসূচি। এরপর উপাচার্যের নেতৃত্বে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়, যা বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাতীয় কবি নজরুল ইসলাম একাডেমিক ভবনের সামনে শেষ হয়।

সেখানকার গ্যালারিতে অনুষ্ঠিত হয় “জুলাই বিপ্লব এবং ভবিষ্যৎ বাংলাদেশ ভাবনা” শীর্ষক সেমিনার। এতে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, “জুলাই বিপ্লব দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সংঘটিত হয়েছিল। যবিপ্রবিতেও বৈষম্যের কোনো স্থান নেই।” সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন ও সভাপতিত্ব করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।

পরে অনুষ্ঠিত হয় কেক কাটা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং কেন্দ্রীয় মসজিদে শহীদদের জন্য দোয়া ও মোনাজাত। বিকেলে অনুষ্ঠিত হয় “জুলাই গণজাগরণ গান” অনুষ্ঠান। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে উন্নতমানের খাবারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. আসমা বেগম, রিজেন্ট বোর্ড সদস্য ড. ওমর ফারুক, ছাত্র পরামর্শ পরিচালক ড. রাফিউল হাসান, পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মাসুম বিল্লাহসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মো. শাহানুর রহমান শুভ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews