বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

র‍্যগিং ও রাজনীতি মুক্ত ঘোষণা যবিপ্রবি ক্যাম্পাস

  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে
যশোর অফিস :যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) রোববার সকালে র‍্যগিং ও রাজনীতি মুক্ত ক্যাম্পাস হিসেবে ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় প্রোক্টরিয়াল টিমের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে “র‍্যগিং ও রাজনীতি মুক্ত ক্যাম্পাস” লেখা একটি ব্যানার স্থাপন করেন। এ সময় ক্যাম্পাসে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
প্রশাসনের একাধিক কর্মকর্তা জানান, আজ থেকেই স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। নবীন শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, বন্ধুত্বপূর্ণ এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, শিক্ষা ও গবেষণার পরিবেশ বজায় রাখতে র‍্যগিং এবং রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ অপরিহার্য। তাই ভবিষ্যতে এ বিষয়ে কোনো শিথিলতা বরদাস্ত করা হবে না বলেও জানান সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, যবিপ্রবি প্রশাসন এর আগেও শিক্ষার্থীদের কল্যাণে একাধিক পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে ক্যাম্পাস পর্যবেক্ষণ জোরদার, হেল্পলাইন চালু ও নিয়মিত মনিটরিং অন্যতম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews