বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

যশোর ফরিদপুরের পোল্ট্রি ব্যবসায়ী আবু বক্কার হত্যা মামলায় আটক দম্পত্তির দুইদিন করে রিমান্ড মঞ্জুর

  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে
যশোর অফিস :যশোর সদরের ফরিদপুর গ্রামের পোল্ট্রি মুরগী ব্যবসায়ী আবু বক্কার হত্যা মামলায় আটক দম্পত্তির দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লস্কার সোহেল রানা রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। আসামিরা হলো, ফরিদপুর গ্রামের নির্মল কুমার সরকার ও তার স্ত্রী স্বরসতী সরকার।
মামলার অভিযোগে জানা গেছে, আবু বক্কার বাড়িতে পোল্ট্রি মুরগীর চাষ করতেন। গত মে মাসে আসামিরা তার কাছ থেকে ৯শ’টাকার তিনটি মুরগী বাকিতে ক্রয় করেন। বাকি টাকা চাইতে গেলে আসামিরা না দিয়ে ঘোরাতে থাকে। গত ২২ জুলাই আবু বক্কার আসামিদের বাড়ি পাওনা টাকা চাইতে গেলে বাকবিতন্ড হয়। একপর্যায়ে আসামিরা আবু বক্কারকে বঁাশের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। আহত আবু বক্কারকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে রকি কবিরাজ বাদী হয়ে কোতয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলার অভিযোগে পুলিশ ওই দুইজনকে আটক ও ৫ দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে তদন্তকারী কর্মকর্তা। গতকাল রোববার আসামিদের রিমান্ড শুনানি শেষে বিচারক প্রত্যেককের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews