শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

যশোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এসিল্যান্ড অফিসের স্টাফ আহত

  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে
যশোর অফিস: যশোর শহরের সার্কিট হাউজ রোডে আড়ং শোরুমের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন যশোরের বাঘারপাড়া এসিল্যান্ড অফিসের স্টাফ স্বপন কুমার কুন্ডু (৫৪)। শনিবার (২ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্বপন কুমার কুন্ডু যশোর রেলস্টেশন থেকে রিকশাযোগে বাসায় ফেরার পথে তিনজন অজ্ঞাতনামা ব্যক্তি তার পথরোধ করে। এ সময় দুর্বৃত্তরা তার বাম হাতের কনুইয়ের নিচে ছুরি মেরে কাটা জখম করে এবং সঙ্গে থাকা মোবাইল ফোন, টাকা-পয়সা ও তার মেয়ে অনিয়া কুন্ডুর হাতে থাকা পার্স ছিনিয়ে পালিয়ে যায়।
ঘটনার পরপরই তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসকরা জানান, তার অবস্থা এখন আশঙ্কামুক্ত।
যশোরের চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা এই সড়কে ডিউটি থাকার কথা থাকলেও তারা ওই সময়ের দায়িত্ব পালন করেনি বলে জানান স্থানীয় প্রহরীরা‌।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews