বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

যশোরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে
যশোর অফিস :যশোরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। ঘটনাটি শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যশোর মুড়লী রেলক্রসিং এলাকায়।
নিহতের নাম নুপুর দেবনাথ (২৭)। তিনি যশোরের বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গলবাধাল নাথপাড়া গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম বাবুল কুমার দেবনাথ।
স্থানীয় সূত্রে জানা গেছে, নুপুর দেবনাথ শনিবার সন্ধ্যায় স্বামীর মোটরসাইকেলে করে যশোর শহর থেকে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন। পথে মুড়লী রেলক্রসিং এলাকায় পৌঁছালে তিনি আচমকা মোটরসাইকেল থেকে লাফ দিয়ে চলন্ত ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে কোতোয়ালি থানার কর্তৃপক্ষ জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করেছে।
স্থানীয়দের মতে,এটি আত্মহত্যার ঘটনা হলেও কী কারণে তিনি এমন পথ বেছে নিলেন, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
ঘটনার বিষয়টি পুলিশ তদন্ত করছে বলে জানান যশোর জিআরপি পুলিশের ইনচার্জ এসআই মিজানুর রহমান

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews