রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ব্যস্ত দিন: কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের নানা উদ্যোগ কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার বারবার নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী সাইয়েদা আক্তার পার্পিয়া, ফের নির্বাচনী মাঠে মহেশপুর থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার শার্শায় জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি”যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

মণিরামপুরে আটক যুবকদের সঙ্গে যুবদলের কোনো সম্পর্ক নেই: যশোর জেলা যুবদল

  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৩২০ বার পড়া হয়েছে

মণিরামপুরে আটক যুবকদের সঙ্গে যুবদলের কোনো সম্পর্ক নেই: যশোর জেলা যুবদল

সোহেল রানা যশোর : মণিরামপুরে সম্প্রতি আটক হওয়া যুবকদের সঙ্গে যুবদলের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে যশোর জেলা যুবদল। শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা যুবদলের পক্ষ থেকে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা। তিনি বলেন, “গত ১ আগস্ট বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে দেখা গেছে, মণিরামপুরে আটক কয়েকজন যুবককে যুবদল কর্মী হিসেবে উপস্থাপন করা হয়েছে। অথচ তাদের কারোরই যুবদলের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। এই তথ্য মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও জানান, আটক আবু সিনহা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, সাইফুল ইসলাম পেশায় মোটরসাইকেল চালক, শামীমুর রহমান টুটুল মাছের আড়তের কর্মচারী এবং পলাতক ফয়সাল হুমায়ুন একজন সাবেক ছাত্রলীগ নেতা ও মাদক কারবারি। তার পিতা গাউসুল মুস্তাক মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক। আটক অপর যুবক আলম খানও যুবদলের কেউ নন।

আনসারুল হক রানা বলেন, “একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে যুবদলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এসব অপপ্রচার চালাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং সংশ্লিষ্টদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক এম. তমাল আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু, নাজমুল হোসেন বাবুল, আরিফুল ইসলাম আরিফ, রবিউল ইসলাম রবি, কামরুল ইসলাম,শহিদুল ইসলাম লিওন প্রমুখ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত অভিযান চালিয়ে মণিরামপুর পৌর এলাকার গরুহাট মোড়ের হোটেল রজনী নিবাস থেকে পুলিশ একটি খেলনা পিস্তল ও একটি ধারালো চাকুসহ চারজনকে আটক করে। অভিযানের সময় হোটেল মালিক গাউসুল মোস্তাকের ছেলে ফয়সাল হুমায়ুন পালিয়ে যায়। পরদিন শুক্রবার আটক পাঁচ জনকে আদালতে সোপর্দ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews