রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ব্যস্ত দিন: কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের নানা উদ্যোগ কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার বারবার নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী সাইয়েদা আক্তার পার্পিয়া, ফের নির্বাচনী মাঠে মহেশপুর থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার শার্শায় জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি”যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

জেইউজে থেকে শহিদুল ইসলাম দইচ চূড়ান্ত বহিষ্কার

  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে
সাংবাদিক ইউনিয়ন যশোরের (জেইউজে) সদস্য শহিদুল ইসলাম দইচকে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সুস্পষ্টভাবে জড়িত থাকার দায়ে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। শনিবার ২ আগস্ট দুপুরে কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আকরামুজ্জামান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদ।
এর আগে, ২১ জুলাই অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় শহিদুল ইসলাম দইচের বিরুদ্ধে সংগঠনবিরোধী একাধিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে তাকে কারণ দর্শানোর নোটিস প্রদান করা হয়। তাকে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়, যার প্রেক্ষিতে তিনি ২৩ জুলাই লিখিত জবাব প্রদান করেন। তবে তার জবাব সন্তোষজনক না হওয়ায় গঠনতন্ত্রের ধারা ৬(খ), ধারা ২৫ এবং ধারা ২৬ অনুযায়ী ২ আগস্টের সভায় সর্বসম্মতভাবে তাকে সংগঠন থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।
কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, শহিদুল ইসলাম দইচ এখন থেকে সাংবাদিক ইউনিয়ন যশোরের কোনো সদস্য নন। সংগঠনের পক্ষ থেকে সদস্যদের উদ্দেশে জানানো হয়েছে, বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি বিএম আসাদ, যুগ্ম সম্পাদক গালিব হাসান পিল্টু, কোষাধ্যক্ষ এম.এ.আর মশিউর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী রফিকুল ইসলাম এবং কার্যনির্বাহী কমিটির সদস্য হানিফ ডাকুয়া।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews