1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

কেশবপুর উপজেলা ও পৌর বিএনপি’র জরুরী যৌথ সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

আবুজার গিফফারী কেশবপুর যশোর:- কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জরুরী যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১ আগস্ট) সকালে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ওই জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বর্তমান দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দলের সাংগঠনিক প্রস্তুতি, দলীয় শৃঙ্খলা, আগামীর নানা কর্মসূচি বাস্তবায়নে সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দীন আলা, রেজাউল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল, উপজেলা কৃষক দলের আহবায়ক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ, সহ-সভাপতি আব্দুল খালেক, দপ্তর সম্পাদক ফারুক হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াজেদ খান ডবলু, ত্রাণ ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক আবু নাঈমসহ উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট