বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

“মার্চ ফর জাস্টিস” দিবস উপলক্ষে যশোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পদযাত্রা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে
যশোর অফিস :“মার্চ ফর জাস্টিস” দিবস উপলক্ষে যশোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে এক শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আইনজীবী সমিতি চত্বর থেকে শুরু হয়ে পদযাত্রাটি জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পদযাত্রায় অংশ নেন জেলা বিএনপির সভাপতি ও পিপি সৈয়দ সাবেরুল হক সাবু, জিপি মোহায়মেন,  সিনিয়র আইনজীবী মো: ইসহাক, বিএনপি নেতা হাজী আনিসুর রহমান মুকুল।
পদযাত্রায় নেতৃত্ব দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক দেবাশীষ দাস। আরও উপস্থিত ছিলেন সদস্য এম. নুরুজ্জামান খান, মোঃ নূর আলম পানু, মোঃ ইলিয়াস (তোতা), মোঃ জুলফিকার আলী জুলু, মোস্তফা কামাল মিন্টু। ফোরামের সদস্য মাহাবুবুর রহমান, আব্দুর রাজ্জাক, বোরহান উদ্দীন, সুদীপ্ত ঘোষ প্রমুখ।
ফোরামের আহ্বায়ক দেবাশীষ দাস বলেন, গত বছরের এই দিনে ন্যায়বিচার প্রতিষ্ঠা, নাগরিক অধিকার রক্ষা এবং দেশে প্রকৃত অর্থে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই আমরা পুলিশি বাধা উপেক্ষা করে যশোরের রাজপথে নেমেছিলাম। সেদিনটা স্মরণেই আজ তাদের এ শান্তিপূর্ণ পদযাত্রার আয়োজন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews