শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

স্কুলছাত্রী ফারিহা নিহতের ঘটনায় বিচার ও নিরাপদ সড়কের দাবিতে যশোরে মানববন্ধন

  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৬০০ বার পড়া হয়েছে
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 147.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

নিজস্ব প্রতিবেদক: যশোর-মাগুরা মহাসড়কে বাসচাপায় স্কুলছাত্রী ফারিহা নিহত হওয়ার ঘটনায় বিচারের দাবিতে যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বৃহত্তর খাজুরার শিক্ষার্থী ও এলাকাবাসী।

বুধবার (৩০ জুলাই) বেলা সাড়ে এগারোটা থেকে ১২টা পর্যন্ত থেকে অনুষ্ঠিত এই মানববন্ধনে নেতৃত্ব দেন এম এম কলেজ ছাত্র আন্দোলনের সভাপতি আব্দুর রহমান। কর্মসূচিতে অংশ নেয় প্রায় ৫০-৬০ জন শিক্ষার্থী ও এলাকাবাসী।

মানববন্ধনে নিহত ফারিহার সহপাঠী ও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। উপস্থিত ছিলেন ঢাকা কলেজের শিক্ষার্থী শামীম হোসেন, মনীন্দ্রনাথ স্কুলের শিক্ষার্থী নয়ন হোসেন, জাকি, মো. রাফি, নিহত ফারিহার ভাই জিতু ও রুবেল হোসেনসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, “আমাদের ছোট বোন ফারিহার মৃত্যু নিছক দুর্ঘটনা নয়, বরং এটি একটি ইচ্ছাকৃত হত্যাকাণ্ড।” তাঁরা এই ঘটনার বিচার দাবি করেন এবং দোষী চালকের বিরুদ্ধে কঠোর শাস্তির আহ্বান জানান।

এছাড়া, বারোবাজার হাইওয়ে পুলিশের ওসির পদত্যাগ, বাস মালিক সমিতির পক্ষ থেকে ক্ষতিপূরণ প্রদান এবং শিক্ষার্থীদের জন্য বাসে হাফ ভাড়ার দাবি তোলেন বক্তারা।

বক্তাদের দাবি, শুধু বিচার নয়, সার্বিকভাবে সড়কে শৃঙ্খলা ফেরাতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তা না হলে এমন দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews