মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিকরগাছার বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ ও র‌্যালি ভাঙ্গায় জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃক্ষরোপণ, র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত বিশ্বকাপের পতাকার ভিড়ে বাঁকড়া সেতুতে কালেমা খচিত পতাকার ব্যতিক্রমী আয়োজন যশোরে জেলা জাতীয় পার্টির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, দোষীদের শাস্তি দাবি মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাতক্ষীরার শ্যামনগর থেকে প্রায় ছয় ফুট লম্বা অজগর সাপ উদ্ধার যশোর হিন্দু পরিবারকে উচ্ছেদের অভিযোগ, প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে বিচার দাবি মুকসুদপুরে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইয়াবা, ভিডিও ভাইরাল কোটচাঁদপুরে প্রবাসীর স্ত্রীর ঘরে অসামাজিক কাজ ও ইয়াবাসহ যুবক আটক।

যশোর বেনাপোল স্থলবন্দরের চাঁদাবাজি ঘটনায় ৬৫ জন আনসার সদস্যদেরকে প্রত্যাহার

  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৫২৭ বার পড়া হয়েছে

যশোর অফিস: বেনাপোল স্থলবন্দরে ট্রাক চালকদের কাছ থেকে চাঁদা উত্তোলনকারী ৬৫ জন আনসার সদস্যদেরকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে আনসারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রথম ধাপে ৬৫ জন আনসার সদস্যকে অন্যত্র বদলি করা হয়।
বেনাপোল বন্দরের সদ্য যোগদানকারী আনসার কমান্ডার শ্রী অসিত কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন,আনসার ক্যাম্পের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও বাহিনীর ভাবমূর্তি রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে বেনাপোল বন্দরে মোট ১৬৩ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। প্রথম ধাপে ৬৫ জন বদলি হলেও পরবর্তীতে অন্যান্যদেরও বদলি করা হবে।
গত কয়েকদিন আগে বন্দরে ট্রাক প্রবেশের বিভিন্ন গেট থেকে বকশিসের নামে ট্রাক প্রতি ২০ থেকে ৪০ টাকা করে আদায় ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হলে নড়েচড়ে বসেন উর্ধতন কর্মকর্তারা। ট্রাক থেকে আনসার সদস্য কর্তৃক চাঁদা নেওয়ার সত্যতা পাওয়ার পর প্রথম ধাপে ৪০ আনসার সদস্যকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
জানা যায়, বন্দরে আমদানি,রপ্তানি পণ্যের নিরাপত্তা ও পণ্যবাহী ট্রাকের গেটপাশ পরীক্ষা, নিরীক্ষায় ১৬৩ জন আনসার ও বেসরকারি নিরাপত্তা সংস্থা পিমার ১২৯ জন সদস্য দায়িত্বে রয়েছেন। বন্দরে ট্রাক ঢোকা ও বেরোনোর সময় বকশিসের নাম করে ট্রাক প্রতি তারা ২০ থেকে ৪০ টাকা চাদা নেওয়ার অভিযোগ রয়েছে এই দুই নিরাপত্তা সংস্থার নামে।
অবশেষে অভিযোগ আমলে নিয়ে কর্তৃপক্ষ চাঁদার বিষয়টির সত্যতা পেলে বেনাপোল বন্দর থেকে আনসার সদস্যদের প্রত্যাহার করে নেয়। যেকোনো সময় নিরাপত্তা সংস্থা পিমার সদস্যদের বিরুদ্ধেও শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ হতে পারে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews