বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

যশোরে যুবকের প্যান্টের কোমরে লুকানো ছিল ৬১ লাখ টাকার দুটি সোনার বার

  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৫৯০ বার পড়া হয়েছে

যশোর অফিস: যশোরে জাহিদ মন্ডল( ৩৬) নামে এক ব্যক্তির প্যান্টের কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ছিল ৪২০ গ্রাম ওজনের দুটি সোনার বার। বিজিবি জাহিদ মন্ডল (৩৬) নামে এক যুবককে আটক করেছে।

বুধবার (৩০ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের মুরাদগড় এলাকা থেকে বিজিবির একটি টহলদল তাকে আটক করে।
আটক জাহিদ মন্ডল রাজবাড়ীর বালিয়াকান্দী থানার দোপপাড়া পদমদী গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, জাহিদের প্যান্টের কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সোনার বার দুটি উদ্ধার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ বিজিবিকে জানিয়েছেন, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে সোনার বারগুলো নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্তপথে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
উদ্ধার সোনার মূল্য ৬১ লাখ ৭৯ হাজার ৪০ টাকা এবং মোবাইলের মূল্য ১৫ হাজার টাকা। সবমিলিয়ে জব্দকৃত মালামালের সিজার মূল্য প্রায় ৬১ লাখ ৯৪ হাজার ৪০ টাকা।
আটক জাহিদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে স্বর্ণ, রূপা, মাদক, অস্ত্র, হুন্ডি ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি তার গোয়েন্দা তৎপরতা আভিযানিক কার্যক্রম জোরদার করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews