1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

যশোর বাঘারপাড়ার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে
যশোর অফিস :যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) ভোররাতে উপজেলার দোহাকুলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান।
থানা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ডিসেম্বরে বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক খোকন লস্কর বাদী হয়ে আওয়ামী লীগের ৩০৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলায় ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রঘোষিত ইউনিয়ন পদযাত্রা চলাকালে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ আনা হয়।
এই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে আব্দুর রউফকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে একই মামলায় গত ৯ মে রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনজুর রশিদ স্বপনকে এবং ২০ জুন নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহাকে আটক করা হয়। বাবলু কুমার সাহা জামিনে মুক্ত রয়েছেন, তবে স্বপন এখনও জেলহাজতে রয়েছেন।
আটকের পর মঙ্গলবার (২৯ জুলাই) আব্দুর রউফ মোল্যাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট