বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

ব্রেকিং নিউজ **** যশোরে বাসচাপায় আহত স্কুলছাত্রী ফারিয়া ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে

  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

যশোর মাগুরা সড়কের খাজুরার কোদালিয়া বাজারে বাসচাপায় গুরুতর আহত হওয়া স্কুলছাত্রী ফারিয়া সুলতানা (১৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

ফারিয়া যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের কোদালিয়া গ্রামের বাসিন্দা মাহবুবুর রহমানের মেয়ে। সে খাজুরা মণীন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার জানান,মৃত্যুর খবরটি ফারিয়ার বাবা তাকে জানিয়েছেন। মেয়েটির মৃত্যুতে সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে এবং জানাজার আয়োজন করা হচ্ছে।

গত ২৩ জুলাই সকালে স্কুলে যাওয়ার পথে কোদালিয়া বাজার এলাকায় যাত্রীবাহী একটি বাসে ওঠার সময় দুর্ঘটনার শিকার হয় ফারিয়া। বাসটি থামার পর সে ওঠার চেষ্টা করছিল, ঠিক তখনই বাসচালক হঠাৎ বাস চালিয়ে দিলে পেছনের চাকা তার কোমরের ওপর দিয়ে উঠে যায়। এতে ফারিয়া গুরুতর আহত হয়।

প্রথমে স্থানীয়রা তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে সেদিনই দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে তার মৃত্যু হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews