বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য স্কলারশিপ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিবে যবিপ্রবি

  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

 

যবিপ্রবি প্রতিনিধি,ইমরান হোসেন: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিদেশের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপসহ মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পেয়েছেন। স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্যকে সম্মান জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত হতে যাচ্ছে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান।

সোমবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যবিপ্রবির যেসব শিক্ষার্থী ফুল ফান্ডেড স্কলারশিপসহ বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন, তাদের সম্মানে আগামী ৩ আগস্ট ২০২৫ খ্রি. (রবিবার ) বিকাল ৪:০০টা থেকে প্রশাসনিক ভবনের চ্যান্সেলর সেমিনার কক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের ১ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে একটি অনলাইন ফর্ম পূরণের মাধ্যমে নাম নিবন্ধন করতে হবে।

এই আয়োজনে স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া লিংকে রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews